Komola Nibas: কমলা নিবাসে রণজয়ের জীবনে ঝিনুকের বদলে নতুন নায়িকা! শ্রাবণীর ভূমিকায় কে এই সুন্দরী?
ঝিনুকের ব্যর্থ প্রেমিক রণজয়ের জীবনে নতুন বসন্তের ইঙ্গিত? শ্রাবণীর চরিত্রে এন্ট্রি প্রীতি কুণ্ডুর।
জি বাংলার ‘কমলা নিবাস’-এ জমে উঠেছে নতুন এক সমীকরণ। সম্প্রতি এই ধারাবাহিকে প্রবেশ করেছেন পরিচিত মুখ, অভিনেত্রী প্রীতি কুন্ডু। সম্রাটকে বিয়ে করে বিষাক্ত দাম্পত্য়ে আটক ঝিনুক। ওদিকে ঝিনুকের সঙ্গে ‘ইডিয়েট’ রণজয়ের বন্ধুত্বের গভীরতা জেনে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে ‘সাইকো’ সম্রাট (ধ্রবজ্যোতি সরকার)।

রণজয়ের (শৌনক রায়) বদলে তাঁদেরই কলেজের আরেক ছেলের উপর প্রাণঘাতী হামলা করে বসে সে। এতকিছুর মাঝে রণজয়ের ছোটবেলার বান্ধবী ‘শ্রাবণী’-র চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন নতুন অভিনেত্রী।
দর্শকমহলে শ্রাবণী চরিত্র নিয়ে চর্চা
ধারাবাহিকে শ্রাবণী চরিত্রের এন্ট্রির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই চরিত্রে দেখা যাচ্ছে প্রীতি কুণ্ডুকে। দর্শক তাঁকে এর আগে ‘আনন্দী’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন।
সম্পর্কের বেড়াজালে আটকে ঝিনুককে কোনওদিনই মনের কথা বলতে পারেনি রণজয়। দত্তক পুত্র হলেও, সম্পর্কে ঝিনুকের মামার ছেলে রণজয়। যদিও দুই পরিবারের মধ্যে সখ্যতা একে বারেই নেই। পরিবারের অমতে শ্রীনিবাসকে বিয়ে করেছিল কমলা। সেই ক্ষত দাদার মনে আজও দগদগে।
ঝিনুকের বেস্ট ফ্রেন্ড রণজয়। তবে রণজয় মনপ্রাণ ঢেলে ভালোবেসেছে ঝিনুককে। এতদি্ন বিরহে রণজয়ের দেবদাস অবতার দর্শক দেখেছে, তবে রণজয়ের জীবনে এবার আগমন ঘটেছে শ্রাবণীর। রণজয় ও শ্রাবণীর এই নতুন সমীকরণ ও অনস্ক্রিন রসায়ন দেখতে দর্শক দারুণ উৎসাহী।
ভবিষ্যতের মোড়: ছোটবেলার এই বন্ধুত্ব কি আগামী দিনে অন্য কোনো নতুন মোড় নেবে? নাকি রণজয়ের জীবনের জটিলতা আরও বাড়াবে? সেই উত্তর পেতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগী থেকে শুরু করে ছোটপর্দার দর্শকেরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


