Deepika Padukone: মাঝরাতে বারবার ছুটতে হচ্ছে বাথরুমে! ২য় প্রেগন্যান্সির শেষ ধাপ, কঠিন সমস্য়ায় দীপিকা

মাঝরাতে বারবার ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার এক কঠিন বাস্তব সমস্যা নিয়ে ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করলেন দুয়ার মা। কবে ২য়বার মা হচ্ছেন অভিনেত্রী?

Published on: Jul 11, 2026, 12:04:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)-এর ঘর আলো করে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দুয়া (Dua)-র জন্মের পর বছর ঘুরতে না ঘুরতেই ফের মা হতে চলার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন দীপিকা। আবারও মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন রণবীর ঘরণী। তবে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিক (Third Trimester) এসে যে শারীরিক ধকল ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করলেন অভিনেত্রী।

মাঝরাতে বারবার ছুটতে হচ্ছে বাথরুমে! ২য় প্রেগন্যান্সির শেষ ধাপ, কঠিন সমস্য়ায় দীপিকা
মাঝরাতে বারবার ছুটতে হচ্ছে বাথরুমে! ২য় প্রেগন্যান্সির শেষ ধাপ, কঠিন সমস্য়ায় দীপিকা

বিগত কয়েক মাস ধরে নিজেকে স্পটলাইট বা লাইমলাইট থেকে দূরে রাখলেও, শনিবার (১১ই জুলাই, ২০২৬) ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বর্তমান অবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেন দীপিকা। যার মধ্যে দিয়ে যেতে হয় কমবেশি সকল হবু মা-কেই।

দীপিকার রিল ভিডিয়ো
দীপিকার রিল ভিডিয়ো

মাঝরাতে বারবার বাথরুমে দৌড়ানো! শেষ ত্রৈমাসিকের কষ্ট শেয়ার দীপিকার

ইনস্টাগ্রামে দীপিকা একটি বেশ মজাদার অথচ অত্যন্ত বাস্তবসম্মত রিল ভিডিয়ো শেয়ার করেছেন, যা এই মুহূর্তে তাঁর নিজের পরিস্থিতির সাথে হুবহু মিলে গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে— একজন অন্তঃসত্ত্বা মহিলা গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে মাঝরাতে বিছানা ছেড়ে ধীর পায়ে বাথরুমের দিকে হেঁটে যাচ্ছেন। ভিডিওর ওপরে ক্যাপশন লেখা ছিল, ‘তৃতীয় ত্রৈমাসিকে মাঝরাতে ঘুম থেকে উঠে বারবার বাথরুমে যাওয়া।’

এই রিলটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দীপিকা একটি ‘আপসাইড-ডাউন’ (মাথা নিচের দিকে থাকা) স্মাইলি ইমোজি দিয়েছেন। তাঁর এই ইমোজিই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তিনিও এই মুহূর্তে গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়ের এই শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আসলে প্রেগন্য়ান্সির শেষ ধাপে জরায়ুর আকার বেড়ে যায় এবং ভ্রূণের ওজনের কারণে মূত্রাশয়ের উপর চাপ পড়ে, ফলে হবু মায়ের ব্লাডার মূত্র বেশি সময় ধরে রাখতে পারে না। সেই কারণেই রাতে বার বার বাথরুমে যেতে হয় অন্তঃসত্ত্বা নারীদের।

‘দুয়ার ভাই বা বোন আসতে চলেছে’— ভক্তদের ভালোবাসা

দীর্ঘদিন পর হবু মায়ের কাছ থেকে প্রেগন্যান্সির আপডেট পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। এক ভক্ত দীপিকার এই স্টোরিটি এক্স (X, প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ‘দুয়ার ভাই বা বোন খুব শীঘ্রই আসতে চলেছে। তুমি পারবে দীপিকা, এগিয়ে যাও।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘ইশ! আমি যদি এই সময় আমার রানীর পাশে থেকে ওঁকে একটু সাহায্য করতে পারতাম!’

পজিটিভ প্রেগন্যান্সির টেস্ট স্ট্রিপ এবং মেয়ে ‘দুয়া’

চলতি বছরের শুরুর দিকেই দীপিকা ও রণবীর সিং তাঁদের দ্বিতীয়বার বাবা-মা হতে চলার সুখবরটি ভাগ করে নিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেছিলেন তাঁরা, যেখানে দেখা গিয়েছিল তাঁদের প্রথম কন্যা সন্তান— দুয়া পাড়ুকোন সিং একটি পজিটিভ প্রেগন্যান্সির টেস্ট স্ট্রিপ হাতে ধরে রয়েছে এবং রণবীর ও দীপিকা পরম আদরে ওঁর হাতদুটি জড়িয়ে রেখেছেন। কুদৃষ্টি থেকে বাঁচতে দীপিকা ক্যাপশনে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে সেপ্টেম্বরে দুয়ার জন্মের মাধ্যমে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন দীপিকা। দুয়া এক বছরে পা দিতেই ওঁর মিষ্টি কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারকা দম্পতি। সিএনবিসি-টিভি১৮ (CNBC-TV18)-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, মাতৃত্ব তাঁকে অনেক বেশি ধৈর্যশীল করে তুলেছে এবং তাঁর চেনা ‘কমফোর্ট জোন’ থেকে বের করে একজন সামাজিক মানুষ হতে সাহায্য করেছে।

দীপিকার আসন্ন ছবিসমূহ

মা হওয়ার পাশাপাশি পেশাদার জগতেও দীপিকার হাতে রয়েছে দুটি বড় ছবি-

কিং (King): সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই বিগ-বাজেট ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। এছাড়াও সুহানা খান, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো তারকারা রয়েছেন। ছবিটি আগামী ২৪শে ডিসেম্বর, ২০২৬-এ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রাকা (Raaka): সাউথ পরিচালক অ্যাটলি (Atlee)-র এই ছবিতে অল্লু অর্জুনের সাথে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা। ছবিটির শ্যুটিং বর্তমানে চলছে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More