জয়ার পর এবার পাপারাজ্জিদের নিয়ে সরব প্রীতি! ‘আমার বিল্ডিংয়ের বাইরে লুকিয়ে…’, যা বললেন নায়িকা
প্রীতি জিন্টা এক্স-এ 'আস্ক মি এনিথিং' (AMA) সেশন করেন, সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে এক ভক্ত তাঁকে একজন তারকা হিসেবে খ্যাতি ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে প্রশ্ন করলে, অভিনেত্রী অকপটে জানান যে, তিনি তাঁর অবসর সময়কে অনেক গুরুত্ব দেন এবং সারাক্ষণ ছবি তোলা পছন্দ করেন না।
প্রীতি জিন্টা এক্স-এ 'আস্ক মি এনিথিং' (AMA) সেশন করেন, সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে এক ভক্ত তাঁকে একজন তারকা হিসেবে খ্যাতি ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে প্রশ্ন করলে, অভিনেত্রী অকপটে জানান যে, তিনি তাঁর অবসর সময়কে অনেক গুরুত্ব দেন এবং সারাক্ষণ ছবি তোলা পছন্দ করেন না।
জয়ার পর এবার পাপারাজ্জিদের নিয়ে সরব প্রীতি!
একজন ভক্ত তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, 'খ্যাতি, ব্যক্তিগত গোপনীয়তা এবং মানসিক শান্তির মধ্যে... কোনটি আপনাকে সবচেয়ে বেশি ত্যাগ করতে হয়েছে?' উত্তরে, প্রীতি বলেন, ‘কোনও কিছুই ত্যাগ নয়... আমি পরিস্থিতি যেমন তেমন ভাবে মেনে নিতে এবং প্রত্যাশা সামলাতে শিখেছি। এখন জীবনটা আমার জন্য একটা বড় ভারসাম্য রক্ষার খেলা, কারণ আমি খুবই প্রাইভেট একজন মানুষ। আমি আমার ভক্তদের সঙ্গে কথা বলতে ভালোবাসি এবং ছবি দিয়ে কাউকে হতাশ করতে চাই না, কিন্তু একই সঙ্গে মানুষ এবং মিডিয়ার সঙ্গে একটা সীমারেখা টেনে দিতে হয়। আমি এটা পছন্দ করি না যখন কেউ আমার সন্তানদের ছবি তোলার চেষ্টা করে (এটা নিয়ে কোনও আপোস চলে না) এবং অনুমতি না নিয়ে আমার ছবি তোলে, কারণ যখন কেউ জিজ্ঞাসা করে, আমি সব সময় হ্যাঁ বলি, যদি না আমি প্লেন ধরার জন্য তাড়াহুড়োয় থাকি বা কোনও মন্দিরে থাকি।’
তিনি আরও বলেন, ‘পাপারাজ্জিরা আমার পিছু পিছু ঘোরে আর হঠাৎ করে কোথা থেকে যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, এটাও আমার ভালো লাগে না। মাঝে মাঝে ব্যাপারটা থেকে ভয় করে। আমি জানি, বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীই পাপারাজ্জিদের ছবি তোলার জন্য আমন্ত্রণ জানান এবং আমি এটাও বুঝি যে তাঁদের সব সময় খবরের শিরোনামে থাকার প্রয়োজন আছে, কিন্তু আমি এভাবে চলি না, তাই ব্যাপারটা একটু অস্বস্তিকর। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নিয়ে আমার কোনও সমস্যা নেই (কারণ এটা তাদের কাজ), কিন্তু যখন তাঁরা আমার জিমের বাইরে এসে হাজির হন বা আমার বিল্ডিংয়ের বাইরে লুকিয়ে থাকেন, তখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। আমিও তো একজন মানুষ এবং আমারও নিজের জন্য কিছুটা অবসর সময় প্রয়োজন! তা সত্ত্বেও, আমি আমার পাওয়া সমস্ত সুযোগ এবং মানুষ আমাকে ভালোবাসে বলে অত্যন্ত কৃতজ্ঞ, তাই আমি কোনও অভিযোগ করছি না, শুধু আমার অনুভূতিটা নিয়ে সৎ থাকছি।’
প্রসঙ্গত, এক সময় জয়া বচ্চনও পাপারাজ্জিরাদের নিয়ে বেশ বিরক্ত প্রকাশ করেছিলেন। তা নিয়ে যথেষ্ঠ বিতর্ক হয়েছিল। তিনি ছাড়াও এরপর বি-টাউনের অনেক অভিনেতা-অভিনেত্রী এই পাপারাজ্জিরা কালচার নিয়ে তাঁদের সমস্যার কথা জানান।
কাজের সূত্রে, প্রীতি জিন্টাকে তাঁর শেষ ছবি ‘ভাইয়াজি সুপারহিট’ (২০১৮)-এ দেখা গিয়েছিল। তিনি ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন। তাঁকে ‘ লাহোর ১৯৪৭’ ছবিতে সানি দেওল , শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল এবং অভিমন্যু সিং-এর সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে।
Home/Entertainment/জয়ার পর এবার পাপারাজ্জিদের নিয়ে সরব প্রীতি! ‘আমার বিল্ডিংয়ের বাইরে লুকিয়ে…’, যা বললেন নায়িকা