ফুলে ঢাকা সমুদ্র সৈকত, আঙুলে হীরের আংটি, তবে কি বিয়েটা সেরেই ফেললেন প্রেরণা?

গতবছর সার্থক গুপ্তর সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় জানান প্রেরণা দাস। সৈকতের সঙ্গে বেশিরভাগ সময় ভিডিও পোস্ট করার ফলে অনেকেই ভাবতেন প্রেরণা সৈকতের সঙ্গে সম্পর্ক রয়েছেন।

Published on: Aug 17, 2026, 20:30:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতবছর সার্থক গুপ্তর সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় জানান প্রেরণা দাস। সৈকতের সঙ্গে বেশিরভাগ সময় ভিডিও পোস্ট করার ফলে অনেকেই ভাবতেন প্রেরণা সৈকতের সঙ্গে সম্পর্ক রয়েছেন। এমনকি সৈকত এবং প্রেরণার বিয়ের ভিডিও তুমুলভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পরে বোঝা গিয়েছিল, ভিডিওটি শুধুমাত্র প্রমোশন ভিডিও ছিল।

বিয়েটা সেরেই ফেললেন প্রেরণা?
বিয়েটা সেরেই ফেললেন প্রেরণা?

এরপরেই সৈকত জানান তিনি নিশা পোদ্দারের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। অন্যদিকে সার্থক গুপ্তকে প্রকাশ্যে এনে প্রেরণা জানান, তিনি সৈকত নয় বরং সার্থকের সঙ্গে সম্পর্ক রয়েছেন। এরপর থেকে প্রেরণা এবং সৈকতের ভালোবাসার গুঞ্জনে ইতি টানা হয়।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা

তবে এবার প্রেরণা যে ছবিটি পোস্ট করলেন, তাতে আবার উত্তাল হল নেট পাড়া। বিগত কিছু দিনে প্রেরণা বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন, যার ফলে বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে রয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। সঙ্গে রয়েছেন সার্থক। এবার সেখান থেকেই বিশেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করলেন প্রেরণা।

প্রেরণা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র সৈকতে সাজানো সাদা অর্কিড। লাইন দিয়ে মোমবাতি জ্বলছে। দূরে লাভ সাইনের মধ্যে লেখা, উইল ইউ ম্যারি মি? সামনে দেখা যাচ্ছে প্রেরণার হাতের কিছুটা অংশ এবং সেখানে জ্বলজ্বল করছে একটি আংটি।

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

এই ছবি দেখেই স্পষ্ট হয়ে যায়, এবার অফিশিয়ালি এনগেজ হলেন প্রেরণা। ছবি পোস্ট করতেই কমেন্টবক্সে প্রেরণাকে আগামী দিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সকলে। তবে অনেকেই আবার এবারেও সন্দেহ প্রকাশ করেছেন বিয়ের সত্যতা নিয়ে। কেউ কেউ ভাবছেন এবারেও হয়তো প্রেরণা সকলের সঙ্গে মজা করছেন।

তবে প্রেরণা এবারে সত্যিই মজা করছেন না কারণ ক্যাপশন কিন্তু বলছে একেবারে অন্যরকম কথা। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, এই সেই মুহূর্ত যখন আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। এই কথার অর্থ হল ইতিমধ্যেই তিনি বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।