Pritam: অরিজিৎ সিংয়ের পথে এবার হাঁটবেন প্রীতম! জন্মদিনের পোস্টেই দিলেন বিশেষ ইঙ্গিত
Pritam: ২০২৬ শুরু হতেই প্লে ব্যাকের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। বলিউডে আর গান গাইবেন না তিনি, বরং নিজের জন্য গান রচনা করবেন, এমনটাই ঘোষণা করেছিলেন সঙ্গীতশিল্পী। এবার সেই পথেই হাঁটতে চলেছেন প্রীতম। জন্মদিনের পোস্টে তেমনই আভাস দিলেন তিনি।
Pritam: ২০২৬ শুরু হতেই প্লে ব্যাকের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। বলিউডে আর গান গাইবেন না তিনি, বরং নিজের জন্য গান রচনা করবেন, এমনটাই ঘোষণা করেছিলেন সঙ্গীতশিল্পী। এবার সেই পথেই হাঁটতে চলেছেন প্রীতম। জন্মদিনের পোস্টে অন্তত তেমনই আভাস দিলেন তিনি।
অরিজিৎ সিংয়ের পথে এবার হাঁটবেন প্রীতম!
গত ১৪ জুন ৫৫ বছরে পদার্পণ করেছেন প্রীতম। সারাদিন বন্ধু-বান্ধব এবং কাছের মানুষদের থেকে শুভেচ্ছা পেয়ে যেমন আপ্লুত ছিলেন তিনি, তেমনি এই বিশেষ দিনটিকে নিজের জীবনের অন্যতম বিশেষ দিন করে গড়ে তোলার জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিলেন প্রীতম। জন্মদিনের রাতে সোশ্যাল মিডিয়া একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানিয়ে দিলেন নিজের মনের কথা।
প্রীতমের কথায়, বিগত বহু বছর ধরে কাজের ব্যস্ততায় নিজেকে সময় দিতে পারেননি তিনি। তাই এবার তিনি চান নিজের জীবনকে অন্যভাবে উপভোগ করতে। ব্যস্ততার জন্য যে সমস্ত বিষয় তিনি হাতছাড়া করে ফেলেছেন, এবার সেগুলোকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান।
সোশ্যাল মিডিয়ায় প্রীতম লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। তবে আজ আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে অন্যভাবে বাঁচব। যে সমস্ত বিষয়ে এতদিন মিস করেছি সেগুলোর স্বাদ নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলাম। এবার নতুন সফরে পা দিতে চলেছি আমি, এতদিন ধরে যে কাজগুলোর জন্য আমি অপেক্ষা করছিলাম, সেগুলোই করবো এখন। বরাবরই অজানা পথের দিকে আমার কৌতুহল অনেক বেশি। আপনাদের সকলকে ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’
প্রীতমের এই পোস্ট দেখে স্পষ্ট, প্লেব্যাক সিঙ্গিং নয় বরং এবার নিজের তৈরি গান গাইবেন করবেন তিনি। এতদিন শুধুমাত্র পারিশ্রমিকের পরিবর্তে কাজ করেছেন তিনি, কিন্তু এবার একেবারে স্বতন্ত্রভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন প্রীতম।
অরিজিৎ সিং-এর পর প্রীতমের এই সিদ্ধান্ত খুব স্বাভাবিকভাবেই মন খারাপ সকলের। কেউ কেউ পুরনো গানের প্রসঙ্গ তিনি নস্টালজিক হয়ে পড়ছেন কেউ আবার ভাবছেন বলিউডের ক্ষতি হলেও দিনের শেষে উপকার হবে সঙ্গীতপ্রেমিকদের। যদিও পাকাপাকিভাবে তিনি বলিউড ছেড়ে দিলেন কিনা তা নিয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু বলেননি প্রীতম।
Home/Entertainment/Pritam: অরিজিৎ সিংয়ের পথে এবার হাঁটবেন প্রীতম! জন্মদিনের পোস্টেই দিলেন বিশেষ ইঙ্গিত