কপালে টিকা, হাতে চুড়ি! বিদেশি স্বামী নিকের সঙ্গে হিন্দু রীতিতে পুজো প্রিয়াঙ্কার, নজর কাড়ল মেয়ে মালতীর সাজ

বলিউড থেকে হলিউড—দুই দুনিয়াতেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার পরিবারের সঙ্গে দশেরা ও কন্যাপুজোয় সামিল হলেন অভিনেত্রী। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে নিয়ে পুজোর একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। মুহূর্তেই নজর কেড়েছে সেই পারিবারিক উদযাপনের ছবি।

Published on: Oct 21, 2026, 11:01:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড থেকে হলিউড, দীর্ঘ অভিনয়জীবনে দুই ইন্ডাস্ট্রিতেই নিজের পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে দশেরা উদ্‌যাপনের কয়েকটি ছবি ও একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে নিয়ে পুজোয় অংশ নিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।

प्रियंका चोपड़ा ने पति निक के साथ की पूजा (Instagram)
प्रियंका चोपड़ा ने पति निक के साथ की पूजा (Instagram)

প্রিয়াঙ্কার শেয়ার করা পোস্টে রয়েছে মোট সাতটি ছবি এবং একটি ভিডিয়ো। ছবিগুলিতে পরিবারের সদস্যদের একসঙ্গে পুজো করতে দেখা যাচ্ছে। একটি ছবিতে প্রিয়াঙ্কা, নিক ও মালতীকে যজ্ঞকুণ্ডের সামনে বসে থাকতে দেখা যায়। পুরোহিতের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে পুজো। অভিনেত্রীর বাড়িতে মহাদেবের একটি বড় মূর্তিও নজর কেড়েছে।

চুড়ি, কপালে টিপ—মালতীর সাজে মুগ্ধ অনুরাগীরা

পুজোর ভিডিয়োতেও প্রিয়াঙ্কা, নিক ও মালতীকে একসঙ্গে যজ্ঞ করতে দেখা গিয়েছে। তবে নজর কেড়েছে ছোট্ট মালতীর সাজ। গলায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না, হাতে ছোট ছোট চুড়ি এবং কপালে টিকা—সব মিলিয়ে পুজোর জন্য সুন্দরভাবে সাজানো হয়েছিল তাকে। পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এদিকে, দীর্ঘ বিরতির পর ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বারাণসী’ ছবির হাত ধরে তাঁর বলিউডে প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ফারহান আখতার। পরিচালনার দায়িত্বে ছিলেন শোনালি বসু।

বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ভারতীয় লেখিকা ও মোটিভেশনাল স্পিকার আয়েশা চৌধুরীর জীবনের কাহিনি তুলে ধরা হয়েছিল ছবিতে। জন্ম থেকেই গুরুতর অসুস্থতায় ভুগেছিলেন আয়েশা। ২০১৫ সালের ২৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এবার ‘বারাণসী’র মাধ্যমে বড় পর্দায় প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More