'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ পাঠের সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন লেখক হিসাবেও তিনি পরিচিত ছিলেন। শুধুমাত্র কমার্শিয়াল ছবি নয়, তিনি কাজ করেছেন ভিন্ন ধারার বহু ছবিতে। রাহুলের আকস্মিক মৃত্যু যেমন প্রিয়াঙ্কাকে কঠিন লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তেমন টলিউড ইন্ডাস্ট্রি হারিয়েছে এক নক্ষত্রকে।

Published on: Sep 28, 2026, 21:10:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন লেখক হিসাবেও তিনি পরিচিত ছিলেন। শুধুমাত্র কমার্শিয়াল ছবি নয়, তিনি কাজ করেছেন ভিন্ন ধারার বহু ছবিতে। রাহুলের আকস্মিক মৃত্যু যেমন প্রিয়াঙ্কাকে কঠিন লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তেমন টলিউড ইন্ডাস্ট্রি হারিয়েছে এক নক্ষত্রকে।

সহজ পাঠের সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?
সহজ পাঠের সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

রাহুলের ছবি ছাড়াও আরো একটি জিনিস মানুষের মধ্যে ভীষণ পরিচিত ছিল সেটি হল রাহুলের অনুষ্ঠান সহজপাঠ। ছেলের নাম অনুসারে তিনি নিজের টক শো এর নামকরণ করেছিলেন। এই অনুষ্ঠানে রাহুল এবং অতিথিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন সকলে।

আরও পড়ুন: হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুললেন ছবি

রাহুলের মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবেই সকলের একটাই প্রশ্ন ছিল, সহজ পাঠের যাত্রা কি তাহলে শেষ হয়ে যাবে? অনেকে এটাও ভেবেছিলেন হয়তো আগামী দিনে প্রিয়াঙ্কা এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এবার পাকাপাকিভাবে প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন যে সহজপাঠ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। খুব স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানটির ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি উপালি মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘রাহুলের যে জ্ঞান ছিল, যে পড়াশোনা ছিল, এটি অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার যে ডিকেশন ছিল, সর্বোপরি রাহুলের যত পরিচয়ের ব্যাপ্তি ছিল ততটা আমার নেই। শুধু আমার কেন, আমার পরিবার বা আমার আশেপাশে কারোরই অত জ্ঞান নেই।’

আরও পড়ুন: 'সত্যিটা অন্তত বল', সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘রাহুল ভীষণ ভালো মনে রাখতে পারতো। একটা গল্প বা কোনও কিছু যদি একবার দেখতো তাহলে ও আর ভুলতো না। এটা একেবারেই আমি নই। তাই সহজপাঠ আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়।’