Priyanka Sarkar: শুরু হল বিক্রমের সিরিজের বাকি শ্যুটিং, শোক সামলে কাজে ফিরলেন প্রিয়াঙ্কা?
Priyanka Sarkar: শোকের মধ্যেও ধীরে ধীরে সবাইকে ফিরতে হয় নিজের কাজে। স্বামীর মৃত্যুর শোক নিয়েই তাই এবার কাজে ফিরলেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর অনুযায়ী, ১০ এপ্রিল অর্থাৎ শুক্রবার তিনি যোগ দিয়েছেন শমীক রায় চৌধুরীর সিরিজ তারকাটা- র শ্যুটিংয়ে।
Priyanka Sarkar: গত ২৯ মার্চ এক ঝটকায় জীবন এলোমেলো হয়ে যায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর এক লহমায় মানসিকভাবে ভেঙে দেয় গোটা পরিবারকে। তবে এই কঠিন পরিস্থিতিতেও প্রিয়াঙ্কা দেখিয়ে দিয়েছেন শক্ত থেকে কীভাবে সবটা সামলাতে হয়। একমাত্র সন্তান সহজকে আগলে রাহুলের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।
শোক সামলে কাজে ফিরলেন প্রিয়াঙ্কা?
তবে জীবনে যাই হোক না কেন জীবন তো আর আটকে থাকে না। তাই শোকের মধ্যেও ধীরে ধীরে সবাইকে ফিরতে হয় নিজের কাজে। স্বামীর মৃত্যুর শোক নিয়েই তাই এবার কাজে ফিরলেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর অনুযায়ী, ১০ এপ্রিল অর্থাৎ শুক্রবার তিনি যোগ দিয়েছেন শমীক রায় চৌধুরীর সিরিজ ‘তারকাটা’- র শ্যুটিংয়ে।
এই সিরিজের হাত ধরেই প্রথম প্রযোজনায় হাতেখড়িতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এই সিরিজে অভিনয়ও করছেন তিনি। বিক্রমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সিরিজের অনেকটাই কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, বাকি আর তিন দিনের মতো কাজ।
সূত্রের খবর অনুযায়ী, ১০ ১১ এবং ১৩ এই তিনদিন চলবে শ্যুটিং। আজকের শ্যুটিংয়ে অংশগ্রহণ করেছেন প্রিয়াঙ্কা, বাকি দুদিন তিনি থাকবেন কিনা সেটা এখনও জানা যায়নি। তবে বেহালার কাছাকাছি একটি জায়গায় যে শ্যুটিং চলছে সেটি আনন্দবাজার ডট কমকে জানান পরিচালক নিজেই।
এই দিন প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন দেবেশ রায়চৌধুরী এবং আয়ুস দাস। বোঝাই যাচ্ছে সকলের স্বার্থে এবং পেশাদারিত্বের জন্য সমস্ত শোক সামলে কাজে ফিরতে হয়েছে প্রিয়াঙ্কাকে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাহুলের মৃত্যুর তদন্ত করছে কলকাতা এবং ওড়িশা পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের সমন পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি হাজিরা না দেন তাহলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। প্রয়োজনে ওড়িশা পুলিশের একটি দল কলকাতাতে আসতে পারে বলেও জানা গিয়েছে।
Home/Entertainment/Priyanka Sarkar: শুরু হল বিক্রমের সিরিজের বাকি শ্যুটিং, শোক সামলে কাজে ফিরলেন প্রিয়াঙ্কা?