Projapoti 2 BO Collection: বাজেট ৭ কোটি, ৪ দিনেই কত কামাই দেবের প্রজাপতি ২-এর? কোয়েল-শুভশ্রী অনেকটা পিছিয়ে
Projapoti 2 BO Collection: বক্স অফিসের লড়াইয়ে টলি কুইন কোয়েল আর লেডি সুপারস্টার শুভশ্রীকে পেছনে ফেললেন দেব। ৪ দিনে ২ কোটির গণ্ডি পার করে ফেলল প্রজাপতি ২।
বক্স অফিস ফিগার বাড়িয়ে বলার অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে। স্ক্রিনিং কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত টলিপাড়া। মূলত দেবের বিরুদ্ধেই সুর চড়ছে। কিন্তু সেই নিয়ে বিন্দু বিসর্গ ভাবিত নন দেব। তাঁর প্রজাপতি ডানা মেলে উড়ছে বক্স অফিসে। বাকি দুই বাংলা ছবির ধরা ছোঁয়ার বাইরে সুপারস্টার দেবের প্রজাপতি ২।

সম্পর্কের গল্প বলেও তিনি ব্য়বসা এনে দিতে পারেন, তা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা। দেখিয়ে দিয়েছেন তিনি এই মুহূর্তে টলিউডের সবচেয়ে 'ব্যাঙ্কেবল স্টার'। খাদান ২, ধুমকেতু, রঘু ডাকাতের পর আবারও বক্স অফিসে দ্রুত গতিতে এগোচ্ছে দেবের ছবি। নিন্দকদের পাত্তা দিতে না-রাজ অভিনেতা। তিনি সটান জানিয়েছেন, প্রজাপতি ২ ১০ কোটির ব্য়বসা করবে।
ছবির বাজেটেরও হিসাব দিয়েছেন প্রযোজক দেব। জানিয়েছেন, এই ছবির বাজেট ৭ কোটি টাকা। বক্স অফিসের রিপোর্ট বলছে ৪ দিনের দেবের প্রজাপতি ২ দু-হাতে লক্ষ্মীলাভ করেছে। দেশের বক্স অফিসে ছবির কালেকশন চতুর্থ দিনে ছিল ৫৬ লাখ (নেট কালেকশন)। sacnilk-এর তথ্য অনুসারে এখনও পর্যন্ত ছবির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লক্ষ টাকা।
দেবের প্রজাপতি ২-এর পাশাপাশি একইদিনে মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মসের মিতিন-একটি খুনীর সন্ধানে। কোয়েল মল্লিকের ছবি চারদিনে ৫০ লাখের গণ্ডি ছুঁতে পারেনি। ছবির আয় আটকে রয়েছে ৪২ লাখে। চতুর্থ দিন এই ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ৮ লাখ টাকার। সপ্তাহান্তে এই কামাই বেশ কম বলা যেতেই পারে।
রবিবারের কালেকশনে লহ গৌরাঙ্গের নাম রে ধরে ফেলেছে মিতিনকে। দুই ছবির আয়ই চার নম্বর দিনে ৮ লাখ। তবে মোট কালেকশনে সৃজিত মুখোপাধ্যায়-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি পিছিয়ে কোয়েল-অরিন্দম জুটির সামনে। লহ গৌরাঙ্গের নাম রে চার দিনে আয় করেছে ৩৯ লাখ টাকা।
দেবের বিরুদ্ধে ছবির কালেকশনে জল মেশানোর অভিযোগ উঠেছে। তবে দেবের সাফাই, তাঁর পূর্ববতী ছবিগুলোর যৌথ প্রযোজকরা যদি এই অভিযোগ করেন, তাহলে তাঁর কিছু বলার নেই কারণ অতীতে তাঁরাই ছবির সমস্ত কালেকশন সমাজমাধ্য়মে ভাগ করেছেন, দেব নিজে কিছুই করেননি।
নিন্দকরা যাই বলুক, দেবের ছবি ব্য়বসার নিরিখে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে তা স্পষ্ট বলছে ট্রেন্ড। দেবের যে হিসাব দিয়েছেন, তাতে 'খাদান’ ব্যবসা করেছে ২৫ কোটি। একটু পিছিয়ে ধুমকেতু শেষ করেছে ২২ কোটিতে, অন্যদিকে রঘু ডাকাত ব্যবসা হাঁকিয়েছে ১৩ কোটি টাকার। অর্থাৎ দেবের শেষ তিন ছবির আয় ৬০ কোটি টাকা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


