‘জ্যেষ্ঠপুত্র’- র পরএকসঙ্গে প্রসেনজিৎ-ঋত্বিক, সব্যসাচীর গল্পে থাকছেন আর কারা?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীর অসামান্য অভিনয় দর্শকরা দেখেছিলেন জ্যেষ্ঠপুত্র ছবিতে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার সায়ন্তন ঘোষালের হাত ধরে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। তবে শুধু এখানেই শেষ নয়, এই ছবিতে থাকবে এমন অনেক চমক যা দর্শকদের অবাক করে দেবে।

Published on: Sep 28, 2026, 13:00:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীর অসামান্য অভিনয় দর্শকরা দেখেছিলেন ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার সায়ন্তন ঘোষালের হাত ধরে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। তবে শুধু এখানেই শেষ নয়, এই ছবিতে থাকবে এমন অনেক চমক যা দর্শকদের অবাক করে দেবে।

‘জ্যেষ্ঠপুত্র’- র পরএকসঙ্গে প্রসেনজিৎ-ঋত্বিক
‘জ্যেষ্ঠপুত্র’- র পরএকসঙ্গে প্রসেনজিৎ-ঋত্বিক

ছবিতে প্রসেনজিৎ এবং ঋত্বিক চক্রবর্তী সঙ্গে অভিনয় করবেন ইশা সাহা। অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায় সহ অনেককে। চিত্রনাট্য যিনি লিখেছেন তাকেও দর্শকরা ভীষণ ভালোভাবে চেনেন। তিনি হলেন সব্যসাচী চৌধুরী।

আরও পড়ুন: 'সত্যিটা অন্তত বল', সৃজলার প্রশ্নের মুখে নন্দিনী, কোন সত্যি স্বীকার করল সে?

তবে শুধুমাত্র লেখালেখিতেই তিনি আটকে থাকেন নি, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী। ছবির নাম ‘জাদুকর সত্যচরণ’। ছবিতে রহস্যময় চন্দন চরিত্রে ধরা দেবেন তিনি, ধরা দেবেন দ্বৈত চরিত্রে। আগামী অক্টোবর মাস থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। বেনারসের অলিতে গলিতে হবে এই ছবির কাজ। বলাই বাহুল্য, এই ছবির চরিত্রে যারা অভিনয় করছেন তারা পরের মাসেই বেরিয়ে যাবেন বেনারসের উদ্দেশ্যে, তবে ফিরে আসবেন পুজোর আগেই।

আরও পড়ুন: হাজারো ব্যস্ততার মাঝেই পুরী ধামে দেব, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুললেন ছবি

ছবি প্রসঙ্গে

এই সিনেমাতে যে গল্প দেখানো হবে তাতে রয়েছে রহস্য, রোমাঞ্চ এবং অনেক এডভেঞ্চার। ছবির প্রধান চরিত্র সত্যচরণ, যার অনেকগুলি স্তর দেখতে পাবেন দর্শকরা। এই চরিত্রটিকে ঘিরে কিভাবে গোটা গল্প সাজানো হয়েছে, সেটা জানা যাবে ছবি মুক্তির পর। যদিও ছবির মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনেননি পরিচালক। তবে ছবিতে যারা অভিনয় করছেন তাদের উপস্থিতি এই সিনেমাকে যে সমৃদ্ধ করবে তা বলাই বাহুল্য।