কেউ বলে বিপ্লবী… দেখে জিৎকে চুমু প্রসেনজিতের! দেবকে নিয়ে ছবি শুরু কবে, হল খোলসা

জিৎকে পাশে নিয়ে ছবিখানা দেখলেন প্রসেনজিৎ। সঙ্গে ছবির ভূয়সী প্রশংসা করলেন ইন্ডাস্ট্রি। পাশাপাশি কবে টলিউডের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়, তারও খোলসা করলেন। 

Published on: Sep 8, 2026, 22:50:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কদিন আগেই গোটা পরিবারকে নিয়ে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখেছিলেন দেব। এবারে জিৎকে পাশে নিয়ে ছবিখানা দেখলেন প্রসেনজিৎ। সঙ্গে ছবির ভূয়সী প্রশংসা করলেন ইন্ডাস্ট্রি।

'ভাই' জিতের গালে আদুরে চুমু 'দাদা' প্রসেনজিতের।
'ভাই' জিতের গালে আদুরে চুমু 'দাদা' প্রসেনজিতের।

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখে কী বললেন প্রসেনজিৎ?

সম্প্রতিই দেব ও জিৎকে নিয়ে একসঙ্গে ছবি আনার প্রতিশ্রুতি এসেছে প্রসেনজিতের থেকে। আর তারপরই মঙ্গলবার অভিনেতাকে দেখা গেল প্রেক্ষাগৃহে গিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখতে। কেমন লাগল জিতের সিনেমা জানতে চাওয়া হলে প্রসেনজিৎ জানান, ‘দারুণ লাগছে। আমি একদম সঠিক সঠিক জায়গায় হাততালি দিয়েছি’।

‘কমার্শিয়ালের সঙ্গে দারুণ একটা ব্লেন্ড করেছে। যেটা আমার আরও ভালো লাগছে। এই জিৎকে আমি প্রথম দেখলাম। অসাধারণ।’, জিতের প্রশংসায় আরও বলেন প্রসেনজিৎ।

জিৎকে চুমু প্রসেনজিতের

সিনেমা দেখা শেষে দুজনে মিলে কেকও কাটেন। এমনকী, সেই সময় ভাইয়ের গালে আদুরে চুমু খেতেও দেখা যায় প্রসেনজিৎকে। সঙ্গে কবে তিনজনকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাতে পারে তারও আভাস দিলেন।

কবে একসঙ্গে প্রেক্ষাগৃহে আসছেন দেব-জিৎ-প্রসেনজিৎ?

কবে আসছে ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার জিৎ-দেব-প্রেসেনজিৎ একসঙ্গে জানতে চাওয়া হলে বুম্বাদা প্রথমে দেখিয়ে দেন জিৎকে। আর জিৎ জবাব দেন, ‘খুব তাড়াতাড়ি। আমরা যখনই একটা স্ক্রিপ্ট পেয়ে যাব, প্ল্যানিং চলছে, আশা করি এবারে তাড়াতাড়ি হবে।’ সেই কথার প্রসঙ্গ ধরেই প্রসেনজিতের জবাব, ‘আমার দুই ভাই যেদিন বলবে, আই অ্যাম অন। দুই ভাই ফোন করে বলবে, উই আর রেডি, তখনই উই আর অন।’

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রসঙ্গে

১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিখানা। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিশিষ্ট বিপ্লবী অনন্ত সিং-এর জীবন ও বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমা। যাতে জিৎকে একাধিক লুকে দেখা গিয়েছে। বক্স অফিসেই শুধু সাফল্য আনেনি ছবিখানা, সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। প্রাথমিক ধারণা অনুসারে ছবি ৩ কোটির কাঠাকাছি ব্যবসা করেছে। যা বাংলা সিনেমার আয় হিসেবে অবশ্যই প্রশংসার দাবি রাখে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More