Prosenjit Chatterjee Son: মিশুকের প্রথম ভোট! ছেলেকে নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে বেরিয়ে কী বললেন প্রসেনজিৎ?

২৯ এপ্রিল প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পাশে দেখা গেল ছেলে তৃষাণজিৎকে। বাবার সঙ্গে ভোটকেন্দ্রে এলেন মিশুক। ২২ বছরে এসে প্রথম ভোট, কী বললেন অভিনেতা বাবা?

Published on: Apr 29, 2026, 16:34:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বুধবার একটু দুপুরের দিকেই ভোট দিতে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর অভিনেতার পাশে দেখা গেল ছেলে তৃষাণজিৎকে। বাবার সঙ্গে ভোটকেন্দ্রে এলেন মিশুক। ২২ বছরে এসে ছেলের প্রথম ভোট, কী বললেন অভিনেতা?

ছেলে তৃষাণজিতের প্রথম ভোট, কী বললেন প্রসেনজিৎ?
ছেলে তৃষাণজিতের প্রথম ভোট, কী বললেন প্রসেনজিৎ?

নির্বাচন কেন্দ্র থেকে বেরিয়ে এসে প্রসেনজিৎ বলেন, ‘খুব ভালো ভোট হচ্ছে। একদম সিস্টেম মেনে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে , সঠিক পদ্ধতিতে ভোট হচ্ছে।এটা ভালো লেগেছে।’ এরপরই প্রসেজিতের ঠোঁটে ফুটল হাসি। বললেন, ‘সবচেয়ে বড় কথা আমার ছেলে প্রথমবার ভোট দিল। আমি খুব খুশি ও আজ নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেল। বাবা হিসেবে আমি খুব খুশি যে ও ভোট দিল।’ সবুজ টি-শার্টে দেখা গেল ‘ইন্ডাস্ট্রিকে’, পিছনে হলুদ টি-শার্ট পরে তৃষাণজিৎ।

প্রসঙ্গত, প্রসেনজিৎ পুত্র আলোচনায় আসেন যখন মার্চ মাসে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি দিয়ে ‘জয় শ্রী রাম’ লিখেছিলেন। এই পোস্টের পর তৃষাণজিতের বিজেপিতে যোগদান নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। বিতর্ক বাড়তে ডল ঢালেন নিজেই। স্টরিতে লেখেন, ‘ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। আমি বা বাবা কেউই রাজনীতিতে আসছি না, তাই দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না।’ তৃষাণজিৎ আরও লেখেন, ‘জয় শ্রী রাম শুধু বিজেপির স্লোগান নয়। সব জায়গায় রাজনীতি নিয়ে আসবেন না।’ তবে তৃষাণজিৎ এরপর সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে দেন।

এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার মন্তব্য করেন, ‘এগুলো ফেক। এটা ফেক প্রোফাইল। আমরা এই বিষয়টা দেখছি। এই বয়সে ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটা ব্লু টিক করে নিচ্ছি।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র তৃষাণজিৎ ওরফে মিশুক। ইউরোপ থেকেই স্কুলের পড়াশোনা করেছেন। তার পর দেশে ফিরে স্নাতক হন। মাঝে শোনা গিয়েছিল, ফুটবলে কেরিয়ার গড়তে চান তিনি। তবে পরবর্তীতে প্রসেনজিৎ জানান যে, মা-বাবার জুতোয় পা গলিয়ে ছেলেও আসছেন অভিনয়ে। অভিনেতার ইচ্ছে ছিল, তৃষাণজিৎ এসভিএফ প্রযোজনা সংস্থার ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখুন। আর তা মান্যতা দিয়ে, প্রযোজক শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি উদ্যোগ নিয়েছেন। বেশ বড়সড় করেই লঞ্চ করা হচ্ছে বুম্বাদার ছেলেকে। গল্প থেকে চিত্রনাট্য, গান থেকে অভনয়, কাস্টিং, সবটাই করা হচ্ছে বেশ মনযোগ দিয়ে। যদিও তৃষাণজিৎকে নিয়ে ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়া এখনো বাকি আছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More