'প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারিনি...', শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

দুর্গাপুজোয় বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু। প্রথম পর্বের পাশাপাশি দ্বিতীয় পর্বটিও যে দুর্দান্ত সফলতা অর্জন করেছে সেটা দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। তবে এবার শিবপ্রসাদের ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Published on: Oct 24, 2026, 21:37:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গাপুজোয় বাকিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু। প্রথম পর্বের পাশাপাশি দ্বিতীয় পর্বটিও যে দুর্দান্ত সফলতা অর্জন করেছে সেটা দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। তবে এবার শিবপ্রসাদের ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?
শিবপ্রসাদের পরিচালনায় খুশি প্রসেনজিৎ?

‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবি মুক্তির আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নিজে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার বুম্বাদাকে ছবি দেখানোর ব্যবস্থাও করে দিলেন পরিচালক। তবে শুধুমাত্র প্রসেনজিৎ একা নন, সঙ্গে ছিলেন গোটা পরিবার। ছবি দেখে সংবাদমাধ্যমের সামনে ছবি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই প্রসেনজিৎ জানান, তিনি দুজন পরিচালককে ভীষণ ঈর্ষা করেন তাদের মধ্যে একজন হলেন শিবপ্রসাদ অন্যজন কৌশিক গঙ্গোপাধ্যায়। বহুরূপী ছবিটি যতটা ভালো হয়েছিল তার থেকেও বেশি ভালো হয়েছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু। প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই বোঝা যায়নি যে কি হতে চলেছে। যিশু সেনগুপ্তের অভিনয় নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা।

প্রসেনজিৎ বলেন, ‘এমন দুর্দান্ত বাংলা ছবি খুব দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যেটা হয় সেটা হল প্রথম পর্ব মানুষের মধ্যে এতটাই আকাঙ্ক্ষা তৈরি করে দেয় যে দ্বিতীয় পর্ব অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারে না। কিন্তু এক্ষেত্রে একেবারেই সেটা হয়নি। শিবপ্রসাদ যে কত ভালো অভিনেতা সেটা বোঝা যাবে এই ছবি দেখে। সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু।’

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

বহুরূপী দ্য গোল্ডেন ডাকু প্রসঙ্গে

এই ছবিতে শিবপ্রসাদের বিপরীতে আবার অভিনয় করতে দেখা গিয়েছে কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে নতুন সংযোজন যিশু সেনগুপ্ত এবং সোহিনী সরকার। এছাড়াও পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বহু বহুরূপীদের দেখতে পাওয়া গিয়েছে এই ছবিতে। তপ্ত গরমে মালদা থেকে বাঁকুড়া সর্বত্র হয়েছে ছবির শুটিং।