'আমার কাছে টাকা নেই…', রাতের অন্ধকারে দেওয়ালে পোস্টার লাগানোর নেপথ্যের কারণ ফাঁস করলেন প্রসেনজিৎ!

কিছুদিন আগেই দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাতের অন্ধকারে দেওয়ালে পোস্টার লাগাচ্ছেন। কিন্তু বেশ সতর্কভাবে কিন্তু কেন হঠাৎ রাতের অন্ধকারে তিনি এমন ভাবে পোস্টার লাগাচ্ছিলেন? এবার সেই কারণ খোলসা করলেন নায়ক।

Jun 3, 2026, 19:02:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাতের অন্ধকারে দেওয়ালে পোস্টার লাগাচ্ছেন। তবে বেশ সতর্কভাবে, কিন্তু কেন হঠাৎ রাতের অন্ধকারে তিনি এমন ভাবে পোস্টার লাগাচ্ছিলেন? এবার সেই কারণ খোলসা করলেন নায়ক।

রাতের অন্ধকারে দেওয়ালে পোস্টার লাগানোর নেপথ্যের কারণ ফাঁস করলেন প্রসেনজিৎ!
রাতের অন্ধকারে দেওয়ালে পোস্টার লাগানোর নেপথ্যের কারণ ফাঁস করলেন প্রসেনজিৎ!

বুধবার টলিউড অনলাইনকে এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘আমি একটা সিনেমা বানিয়েছি, আমার কাছে টাকা নেই। তাই আমি একলা পোস্টারগুলো লাগাছিলাম। সকলের কী সমস্যা? আমি তো বুঝতে পারছি না।’

তারপরই ওই ভিডিয়োয় দেখা যায় তিনি তাঁর আপ্ত সহায়িকা মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে ফোন করে বলছেন, ‘মোহর একটা কাজ করো, পোস্টারগুলো আজ রাত ৮টার সময় ছেড়ে দাও। এত প্রশ্ন না আমি আর পারছি না।’ কিন্তু তাঁর কোন ছবির পোস্টার আসছে সেই বিষয়ে অবশ্য এখনও কিছুই খোলসা করেন তিনি। তার জন্য অপেক্ষা করতে হবে রাত ৮টা পর্যন্ত।

প্রসঙ্গত, রবিবার একটি ভিডিয়োয় এই ছবি উঠে এসেছে। ওই ভিডিয়োয় কালো টি-শার্ট, ধূসর জিন্স ও রোদচশমায় দেখা মিলেছে নায়কের। ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের অন্ধকারে শহরের দেওয়ালে পোস্টার মারছেন প্রসেনজিৎ! বেশ সতর্ক হয়ে কাজ করছেন তিনি। মাঝে মাঝে নজর বুলিয়ে নিচ্ছেন চারিদিকে, কেউ তাঁর উপর নজর রাখছে কিনা তা দেখার জন্য। আর সেই পোস্টারে লেখা, ‘অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি আসছে।’

কিন্তু কোন ছবি আসছে? এর মাঝেই তো বেশ অনেকগুলি বাংলা ছবিতে তিনি নিজেই কাজ করেছেন। তাছাড়াও তাঁর নিজেও বেশ কিছু ছবি আসছে। তবে নায়ক কোন ছবির আভাস দিলেন? সেই উত্তর এখনও অধরা।

কাজের সূত্রে চলতি বছরে প্রসেনজিতের ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে ‘বিজয়নগরের হীরে' বক্সঅফিসে বেশ ভালো ফল করেছিল। 'কাকাবাবু'র চরিত্রে ফের তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। তাছাড়াও তাঁর নতুন ছবি ‘অভিমান’ আসছে। এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা মিলবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তাছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে যিশু সেনগুপ্তর। এই ছবিটির প্রযোজকও যিশু। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন সৌরভ দাস। তাঁদের প্রোডকাশন হাউজ হোয়াই সো সিরিয়াসের প্রথম ছবি এটি। এই ছবিতে প্রসেনজিৎকে এক রকস্টারের ভূমিকায় দেখা যাবে।