'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?
ছোট্ট জিজ্ঞাসা ছবির হাত ধরে প্রথম টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাবা যেহেতু বিখ্যাত অভিনেতা ছিলেন তাই প্রসেনজিৎ ছোটবেলা থেকেই একাধিক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীদের সান্নিধ্য পেয়ে বড় হয়েছিলেন।
‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবির হাত ধরে প্রথম টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ-এর বাবা যেহেতু বিখ্যাত অভিনেতা ছিলেন তাই প্রসেনজিৎ ছোটবেলা থেকেই একাধিক স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের সান্নিধ্য পেয়ে বড় হয়েছিলেন। যে অভিনেত্রীরা ছোটবেলা থেকে প্রসেনজিৎকে দেখেছেন তাদের মধ্যে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়।
'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?
এই দুই অভিনেত্রীদের সঙ্গে কাটানো সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন নানান অজানা কথা। sharmilashowhouse-এর সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রসেনজিৎ সাবিত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘সাবিত্রী আন্টির সঙ্গে পাঁচ মিনিটের জন্য বসা যায় না। যদি পাঁচ মিনিট তুমি কথা বলে ফেল তাহলে তোমাকে ৫০ মিনিট কথা বলতেই হবে। আর ওই ৫০ মিনিট উনি এত মজার কথা বলবেন যে কথা না বলে আর উপায় নেই।’
প্রসেনজিৎ আরও বলেন, ‘শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের অন্যতম একজন বিখ্যাত অভিনেত্রী যদি কেউ হয় তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ওনার মতো এত অসাধারণ অভিনেত্রী খুব কম আছে এই ইন্ডাস্ট্রিতে। সবথেকে বড় কথা, উনি এত মজার মানুষ, ওঁর মত দ্বিতীয় আর কেউ নেই।’
এরপরই মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মাধবী আন্টির সঙ্গে একটা আলাদাই সম্পর্ক রয়েছে আমার। আমার প্রথম সিনেমা ছোট্ট জিজ্ঞাসা, যেখানে উনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আমি মা বলতে চাইছিলাম না ওঁকে, তাই উনি আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছিলেন। উনি আজও আমাকে বলেন যে, প্রথম আমার মুখেই উনি মা ডাক শুনেছিলেন। তাই মাধবী আন্টি একেবারে আমাকে অন্য চোখে দেখেন।’
ছোট্ট জিজ্ঞাসা এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ। এই ছবিতে প্রসেনজিতের নাম ছিল বুম্বা, তারপর থেকেই তিনি সকলের কাছে বুম্বাদা এই নামে পরিচিত হয়ে যান।
Home/Entertainment/'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?