Puja Banerjee Pregnancy: বিয়ের আগেই হন অন্তঃসত্ত্বা! ছেলের বয়স ৫ বছর, ২য় সন্তানের মা হতে চলেছেন পূজা
Puja Banerjee: ২০২০ সালে করোনা লকডাউন চলাকালীন প্রথমবার মা হয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। আর এবার কোলে দ্বিতীয় সন্তান আসার পালা। ভিডিয়ো শেয়ার করে সুখবর দিলেন পূজা।
Puja Banerjee 2nd Pregnancy: বলিউড আর টলিউড--- দু' জায়গােই জমিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। খোলামেলা ছোট্ট পোশাকে প্রায়ই নেট নাগরিকদের রাতের ঘুম কেড়ে নেন তিনি। হট মাম্মা কথাটা যেন তাঁর সঙ্গে ওতোপ্রতোভাবে খাপ খায়। ২০২০ সালে করোনা লকডাউন চলাকালীন প্রথমবার মা হয়েছিলেন। আর এবার দ্বিতীয়বার মা হওয়ার পালা।

২০২০- এর লকডাউনে তড়িঘড়ি আইনি বিয়ে করেন কুণাল ও পূজা। আর বিয়ের কয়েকমাসের মধ্যেই কোলে আসে ছেলে। শোনা যায় ২০১৭ সালই নাকি হয়ে গিয়েছিল বাদগান। মঙ্গলবার একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। যেখানে প্রথমেই দেখা যায় একটি প্রেগন্যান্সি কিট। যার রিপোর্ট পজিটিভ। এরপর দেখা যায়, অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বেশ কিছু শারীরিক সমস্যা, দুর্বলতা, ক্লান্তি। শুয়ে আছেন মনমরা হয়ে। আর ঠিক তখনই মা-কে চাঙ্গা করতে আসরে নামে কৃষিভ। হামিতে ভরিয়ে দেয় মাকে। নিজের বেবিবাম্পও দেখিয়েছেন পূজা। ভিডিয়োটি শেয়ার করে লেখেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’
পূজার ‘গুড নিউজ’ পেতেই তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। যদিও কবে কোলে আসছে দ্বিতীয় সন্তান, তা জানাননি অভিনেত্রী।
শোনা যায় তবে কুণালের আগেও সম্পর্কে জড়িয়েছিলেন পূজা। তাও মাত্র ১৫ বছর বয়সে। ২০০৪ সালে নাকি বিয়ে করেছিলেন। বিয়েটা হয়েছিল একেবারে পরিবারের অমতেই। মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন আজকের এই সফল অভিনেত্রী। তবে ভালোবাসার সেই সম্পর্ক সুখের হয়নি। কিছুদিন পর থেকেই ঝামেলা শুরু। ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় তাঁর। যদিও এই বিয়ের কথা সত্যি কিনা তা জানা যায় নি। তবে শোনা যায়, একসময় প্রথম বরের বসু পদবিই ব্যবহার করতেন পূজা। বিচ্ছেদের পর ফের হয়ে যান বন্দ্যোপাধ্যায়। তবে এখন ছেলেকে নিয়ে সুখের সংসার কুণাল আর পূজার। অতীত ভুলে সংসার সাজিয়েছেন নতুন করে। আর এবার তিন থেকে চার হওয়ার পালা।
'মাচো মস্তানা' হল পূজার প্রথম বাংলা সিনেমা। এরপর 'চ্যালেঞ্জ ২' (দেব-এর বিপরীতে), 'রকি', ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় করেছেন কাজ। দেখা গিয়েছে 'পাপ', ‘ক্যাবারে’ ওয়েবসিরিজে। 'কাহানি হামারে মহাভারত কি', 'তুঝ সাং প্রীত লাগাই সাজনা', ‘দেভোঁ কে দেব... মহাদেব’-এর মতো হিন্দি সিরিয়ালেও দেখা গিয়েছে পূজাকে। বাংলা ডান্স বাংলা ডান্সে-র বিচারক ছিলেন। প্রতিযোগী হিসেবে ভাগ নিয়েছিলেন 'ঝলক দিখলা জা' (২০১৪) এবং 'কমেডি নাইটস বাঁচাও' (২০১৫)-তে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


