মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন ফুটফুটে একটি কন্যা সন্তানের মা হন পূজা বন্দ্যোপাধ্যায়। এর আগে একটি পুত্র সন্তান আছে পূজার। চলতি বছর স্বাধীনতা দিবসের দিন দ্বিতীয়বার মা হলেন তিনি। মেয়ের জন্মের পরেই মেয়ের মুখ সকলের সামনে প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

Published on: Aug 20, 2026, 18:50:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন ফুটফুটে একটি কন্যা সন্তানের মা হন পূজা বন্দ্যোপাধ্যায়। এর আগে একটি পুত্র সন্তান আছে পূজার। চলতি বছর স্বাধীনতা দিবসের দিন দ্বিতীয়বার মা হলেন তিনি। মেয়ের জন্মের পরেই মেয়ের মুখ সকলের সামনে প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

মেয়ের কল্যাণে পুজোর আয়োজন
মেয়ের কল্যাণে পুজোর আয়োজন

এবার ২০ অগস্ট ৬ ষষ্ঠীর দিন মেয়ের মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। এই বিশেষ দিনে ছোট্ট মেয়েকে পরিয়েছিলেন টুকটুকে লাল রঙের ফ্রক। সমস্ত নিয়ম মেনে করা হয় পুজো। তবে যার জন্য পুজো, তার কি এতক্ষণ পুজো আর ভালো লাগে! তাই অধৈর্য হয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করে সে।

আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনের ভিডিও পোস্ট করেন পূজা। বোনকে আগলে রাখতে দেখা যায় দাদাকে। এই দিন সপরিবারে সকলেই পরেছিলেন লাল রঙের পোশাক। ছোট্ট দাদা কখনও বোনকে আদর করে দিচ্ছে, কখনও আবার সামলাচ্ছে বোনকে। একরত্তিকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পূজাকে।

ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমার ছোট্ট পরীর জন্য ছট মাইয়ার পূজার আয়োজন করা হয়েছিল। ওর পিসি ওই লাল জামাটা উপহার দিয়েছে। বিয়ের পর যেহেতু পূজা পাঞ্জাবি তাই পাঞ্জাবি রীতি অনুযায়ী ছয় ষষ্ঠীর দিন ছট মাইয়ার পুজো করা হয়।’

আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

প্রসঙ্গত, যেখানে অন্যান্য তারকারা সন্তানের মুখ দেখাতে নারাজ সেখানে মেয়ের জন্মের পরেই তাকে প্রকাশ্যে নিয়ে আসেন পূজা। প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছিলেন অভিনেত্রী, এরপর পোস্ট করেছিলেন সাধ ভক্ষণের ছবিও। নাতির পর নাতনিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন পূজার মা। নাতনির নাম রেখেছেন গোপালি।

পূজা-কুণাল প্রসঙ্গে

২০২০ সালের এপ্রিলে আইনি রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন পূজা ও কুণাল বর্মা। ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের প্রথম সন্তান—পুত্র কৃশিবের জন্ম হয়। ২০২১ সালে ছোট ছেলে কৃশিবকে কোলে নিয়েই বেশ ধুমধাম করে গোয়ায় সামাজিক আচার-অনুষ্ঠান মেনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি।