Desu7 vs Bohurupi 2 BO: মুক্তির আগেই দেশু৭-এর বক্স অফিস কালেকশন নজরকাড়া, শো সংখ্যায় এগিয়ে কে? পুজোয় মেগা টক্কর

দুর্গাপুজোর আনন্দে ইতিমধ্যেই মেতেছে পুরো বাংলা, আর সেই আবহেই মহাপঞ্চমীতে বক্স অফিসে খাতা খুলল টলিউডের তিন বড় ছবি।

Published on: Oct 15, 2026, 09:39:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গোৎসবের মরসুম মানেই শুধু মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর ঠাকুর দেখা নয়, টলিউডের জন্য এটি হলো বছরের সবচেয়ে বড় বক্স অফিস যুদ্ধের ক্ষেত্র! ২০২৬-এর পুজো রিলিজ ঘিরে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই আকাশছোঁয়া। কোন ছবি প্রেক্ষাগৃহে কতগুলো শো পেল, সেই শো কাউন্ট (Show Count) নিয়ে খতিয়ান আসতেই শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়।

মুক্তির আগেই বক্স অফিসে দেশু৭ ঝড়, পুজোর মেগা টক্করে শো সংখ্যায় এগিয়ে কে?
মুক্তির আগেই বক্স অফিসে দেশু৭ ঝড়, পুজোর মেগা টক্করে শো সংখ্যায় এগিয়ে কে?

মহাপঞ্চমীতে রিলিজ করেছে তিনটি ছবি। তবে পুজো রিলিজের আসল চমক ও মহাটক্কর শুরু হতে চলেছে আগামী কাল (১৬ অক্টোবর) থেকে!

মহাপঞ্চমীতে প্রেক্ষাগৃহে কোন ছবির কত শো?

‘বহুরূপী ২’ (Bohurupi: The Golden Daku): মহাপঞ্চমীর দিন থেকেই বক্স অফিসে তাণ্ডব শুরু করল এই ছবি। প্রথম সপ্তাহে ১১২টি সিনেমা হলে প্রতিদিন ২৬৯টি শোর মাধ্যমে দুর্দান্ত ওপেনিং পেল টিম ‘বহুরূপী ২’।

‘দ্য একেন ৪’ (The Eken: Kerala E Kurukshetra): রহস্য ও হাসির খোরাক নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে একেন বাবু। অনির্বাণ চক্রবর্তী অভিনীত ছবির ফার্স্ট উইক হল লিস্ট আকর্ষণীয়। ৭২টি সিনেমা হলে মোট ২৪২টি শোর মাধ্যমে পর্দা কাঁপাতে তৈরি একেন সেন।

‘এম্পেরর ভার্সেস শরৎ চন্দ্র’ (Emperor Vs Sarat Chandra): ঐতিহাসিক পটভূমির এই ছবির পরিচালক টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত। তবে আনকোড়া প্রযোজকের ছবি হওয়ায় পুজোর লড়াইয়ে অনেকটা পিছিয়ে সৃজিতের ছবি। ৪৬টি সিনেমা হলে মাত্র ৭২টি শোর মাধ্যমে যাত্রা শুরু করেছেন টোটা-মিমি-আবিররা।

১৬ই অক্টোবর আসছে ‘দেশু ৭’ (DeSu 7): ৮৮ লাখের অ্যাডভান্স বুকিং ধামাকা!

১৫ই অক্টোবর তিনটি ছবি প্রেক্ষাগৃহে এলেও, বাকিদের থেকে একদিন পিছিয়ে অর্থাৎ ১৬ই অক্টোবর মুক্তি পাচ্ছে টলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (DeSu 7)। জনপ্রিয় অন-স্ক্রিন জুটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন যে বক্স অফিসে সুনামি আনতে চলেছে, তার প্রমাণ মিলল অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্টেই!

ট্রেড রিপোর্ট ও বিতরণক শতদীপ সাহার সূত্র অনুযায়ী:

শো কাউন্ট: মুক্তির প্রথম দিনেই একাই প্রায় ৫০০টির কাছাকাছি শো পাচ্ছে ‘দেশু ৭’, যা অন্যান্য সব ছবির চেয়ে বহুগুণ এগিয়ে, জানিয়েছেন ফিল্ম ডিস্টিব্রিউটার শতাদীপ সাহা।

মুক্তির আগেই ছবিটির মোট অ্যাডভান্স বুকিং ছাড়িয়ে গেছে প্রায় ৮৮ লাখ টাকা!

দেব-শুভশ্রীর ছবি রিলিজের আগেই শুধু প্রথম দিনের জন্যই বিক্রি হয়ে গেছে প্রায় ৩২ লাখ টাকার টিকিট!

দেব ও শুভশ্রী জুটির ম্যাজিক আবার বড় পর্দায় দেখার জন্য দর্শকেরা যেভাবে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিটের বন্যা বইয়ে দিয়েছেন, তাতে পুজোর বক্স অফিসে ‘দেশু ৭’ যে সমস্ত পুরনো রেকর্ড ভাঙতে চলেছে, তা বলাই বাহুল্য!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More