Bigg Boss 20: 'ভালো গাইতামই না’, অরিজিৎ-কে হারিয়ে জেতেন ফেম গুরুকুল! এতদিনে সত্যিটা বললেন কাজী তৌকির

কাজী তৌকিরের জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারেননি অরিজিৎ সিং-ও। ২১ বছর আগে অরিজিৎ-সহ বাকিদের হারিয়ে ফেম গুরুকুল জিতেছিলেন কাজী। তবে তিনি ভালো গাইতেন না, সে কথা স্বীকার করলেন এতদিনে। 

Published on: Sep 11, 2026, 20:00:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০০৫ সালের জনপ্রিয় গানভিত্তিক রিয়্যালিটি শো ‘ফেম গুরুকূল’ জিতে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন কাজী তৌকির। অরিজিৎ সিংয়ের মতো গায়ককে পেছনে ফেলে সেবার রূপরেখা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ট্রফি উঠেছিল তাঁর হাতেই। দীর্ঘ সময় লাইমলাইটের বাইরে থাকার পর ‘বিগ বস ২০’-এর মাধ্যমে আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন এই গায়ক।

'ভালো গাইতামই না’, অরিজিৎ-কে হারিয়ে জেতেন ফেম গুরুকুল! সত্যিটা বললেন কাজী তৌকির
'ভালো গাইতামই না’, অরিজিৎ-কে হারিয়ে জেতেন ফেম গুরুকুল! সত্যিটা বললেন কাজী তৌকির

সম্প্রতি বিগ বসের ঘরে কাজী নিজের গায়কিতে সবাইকে মুগ্ধ করে এক চরম সত্য স্বীকার করে বসেন।

‘লেগাসি রুম’-এ দুর্দান্ত পারফর্মেন্স

বিগ বসের সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়া হয় ‘লেগাসি রুম’-এর সঙ্গে। সেখানে সবাই যখন একসঙ্গে বসেছিলেন, তখন ১৯৭২ সালের বিখ্যাত গান ‘ও মেরে দিল কে চেন’ গেয়ে শোনান কাজী। তাঁর মন্ত্রমুগ্ধকর গায়কিতে বুঁদ হয়ে যান ঘরের বাকি সদস্যরা।

কাজীর গান শুনে অভিনেত্রী আম্রপালী দুবে তাঁর ফেম গুরুকূল-এর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘তোমার এই অসাধারণ প্রতিভার জন্যই তো পুরো দেশ তোমাকে সেদিন অত ভোট দিয়েছিল!’ জানা যায়, সেই সময় প্রায় দেড় কোটির বেশি ভোট পেয়ে ফেম গুরুকূল জিতেছিলেন কাশ্মীরের ভূমিপুত্র কাজী।

আম্রপালীর এই প্রশংসার জবাবে অত্যন্ত বিনীতভাবে কাজী বলেন, ‘কিন্তু আমি সত্যি বলতে সেই সময় একদমই ভালো গাইতাম না।’

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

কাজী নিজে যা-ই বলুন না কেন, নেটপাড়া কিন্তু তাঁর বর্তমান গায়কিতে একেবারে ফিদা। ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে গেছে।

এক অনুরাগী লিখেছেন, ‘মনে হচ্ছে সোনু নিগম আর শান যেন একসাথে গাইছেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এখন বুঝতে পারছি উনি কেন ফেম গুরুকূল জিতেছিলেন।’ আর এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, ‘উনি এত সুন্দর গাইছিলেন যে খোদ বিগ বসও ওঁর গান শেষ হওয়া পর্যন্ত চুপ করে অপেক্ষা করছিলেন।’

অরিজিৎ সিং ও কাজী তৌকিরের বন্ধুত্ব

ফেম গুরুকূলে কাজী তৌকিরের সঙ্গেই প্রতিযোগী হিসেবে ছিলেন আজকের সঙ্গীত জগতের অন্যতম সুপারস্টার অরিজিৎ সিং। সেবার অরিজিৎ ষষ্ঠ স্থানে বাদ পড়ে গেলেও দু’জনের বন্ধুত্ব আজও অটুট। ২০২৬ সালে দাঁড়িয়েও কাজী ফেম গুরুকূলের দিনগুলোর স্মৃতিচারণ করে অরিজিৎকে ‘জিনিয়াস’ এবং অহংকারহীন মানুষ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অরিজিৎ সিং-ও বিগ বসের মঞ্চে কাজীকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তাঁকে ‘আপনা রকস্টার’ বলে ডেকেছেন। জানিয়েছেন, শুধু বন্ধু কাজী আছেন বলেই প্রথমবার তিনি বিগ বস দেখবেন।

উল্লেখ্য, জিওহটস্টার ও কালার্স টিভিতে সম্প্রচারিত হতে থাকা ‘বিগ বস ২০’-এর এই মরশুমের থিম ‘তথাস্তু’। বিতর্ক ও প্রতিযোগিতার মাঝে কাজী তৌকিরের গান আপাতত শো-এর অন্যতম সেরা মুহূর্ত হয়ে রইল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More