Mimi Chakraborty: ‘ডাইনি’ সিরিজে মিমির অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। এবার হইচই-এর পর্দায় আসতে চলেছে ‘কুইন্স’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মিমি। সিরিজের প্রথম ঝলক দেখেই বোঝা গিয়েছিল, কোনও রোমান্স নয় বরং এক প্রতিশোধের গল্প নিয়ে আসতে চলেছে এই সিরিজটি। এবার প্রকাশ্যে এল সিরিজের টিজার।
প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে কোন পথ বেছে নেবে মিমি?
টিজার প্রসঙ্গে
সিরিজটির প্রথম ঝলকেই দেখানো হচ্ছে একটি বিয়ে বাড়ি যেখানে সকলে আনন্দে মেতে রয়েছে। কিন্তু সেই আনন্দ-নিমেষে একটা ভয়ংকর দৃশ্যে পরিণত হয়ে যায় যখন একটি পরিবারের চারজন পুরুষকে হত্যা করা হয় একসঙ্গে। একজন নববধূ এবং তার শ্বশুরবাড়ির চারজন পুরুষকে নিমেষে শেষ করে দেওয়া হয়।
তবে স্বামীদের দুঃখে পাথর হয়ে নয় বরং অপরাধীদের উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে এগোয় এই চারজন নারী। ছলে বলে কৌশলে যেভাবেই হোক অপরাধীদের শাস্তি দেবে তারা। কিন্তু এই পথ কি এতটাই সোজা হবে? এতটা সহজেই কি উদ্দেশ্যে সফল হবে? সবটাই জানা যাবে সিরিজ মুক্তি পেলে।
টিজার প্রকাশ্যে এনে হইচই ক্যাপশনে লেখে, ‘রক্তে লেখা প্রতিশোধের গল্পে এবার অস্ত্র তুলে নেবে চার নারী। এই ‘Queen’-রা কি জিততে পারবে নাকি সাম্রাজ্য শেষ করে দেবে ওদের?’