Radhika Apte: 'জামাকাপড় খুলব কেন?’ অনাবশ্যক নগ্নতা ও ব্রা-অন্তর্বাস পরে অ্যাকশন করার প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে!

রাধিকা আপ্তে চলচ্চিত্রে শোষণমূলক নগ্নতা নিয়ে আলোচনা করেন, তার ক্যারিয়ারের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা স্মরণ করেন। 

Published on: Sep 19, 2026, 12:00:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বোল্ড চরিত্র ও ব্যতিক্রমী অভিনয়ের জন্য সবসময়ই প্রশংসিত অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু পর্দায় সাহসী হওয়া আর সস্তা সস্তায় নিজেকে অনাবৃত করা—এই দুটোর ফারাক যে আকাশ-পাতাল, সেটাই এবার অকপটে স্পষ্ট করলেন তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অপ্রীতিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতা নিয়ে মুখ খুললেন রাধিকা।

'পোশাক খুলব কেন?' ব্রা-অন্তর্বাস পরে অ্যাকশন করার প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে (Photo: Instagram)
'পোশাক খুলব কেন?' ব্রা-অন্তর্বাস পরে অ্যাকশন করার প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে (Photo: Instagram)

শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’

‘ইম্প্রোভাইজ করার নামে ১৫ সেকেন্ডের কিসিং সিন!’

ইন্ডাস্ট্রির তথাকথিত পারসেপশন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাধিকা বলেন:

'শুরুর দিকে নগ্ন দৃশ্যে কাজ করার পর অনেকেই ভাবত, ‘ইয়ে তো কর লেগি না (ও তো করেই দেবে)!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’ কারণ আমি চরিত্র বুঝি। যখন বলতাম চিত্রনাট্যে এই চুমুর দৃশ্য কেন দরকার? ওরা বলত, ‘আরে একটু করে নাও না, এই ১৫ সেকেন্ডের ইম্প্রোভাইজেশন!’ আমি অবাক হয়ে বলতাম, ‘সরি, এসব কী বলছেন?’

“অ্যাকশন দৃশ্যে শার্টের বোতাম খুলে ব্রা-অন্তর্বাস পরে নামো!”

সবচেয়ে অস্বস্তিকর ও নোংরা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। রাধিকার কথায়, ছবির সেটে তাঁকে বলা হয়েছিল শার্টের বোতাম খুলে অ্যাকশন শুট করতে।

রাধিকা যখন স্বাভাবিক ফিজিক্সের কথা মনে করিয়ে বলেন, ‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’ শুনে স্তব্ধ হয়ে যান অভিনেত্রী! সোজাসুজি প্রশ্ন তোলেন, ‘আপনারা আমাকে দিয়ে ঠিক কী করাতে চাইছেন?’

২০১৬ সালে ‘পার্চড’ (Parched) ছবির নগ্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়েও কথা বলেন রাধিকা। ছবির কন্টেন্ট বাদ দিয়ে সংবাদমাধ্যম ও নেটপাড়া যেভাবে শুধু সেই দৃশ্যটি নিয়ে তোলপাড় করেছিল, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও রাধিকা জানান, তিনি জানেন তিনি কী কাজ করেছেন। অনাবশ্যক নগ্নতা বা অন-স্ক্রিন সেনসেশনালিজমের নামে যে অভিনেত্রীদের শোষণের চেষ্টা চলে—রাধিকার এই বিস্ফোরক মন্তব্য ফের সেই অন্ধকার দিকটাই সামনে এনে দিল!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More