টলিউডের ২ সুন্দরীর ঝামেলা! উসষীর কাটা হাত নিয়ে শ্য়ামৌপ্তির মস্করা, এল পালটা জবাব

সোনি আটে শুরু হয়েছে রাঁধুনি না কাঁদুনি। যেখানে লাইট ক্যামেরা অ্যাকশন বললেই নেমে পড়ছেন ময়দানে। তবে সেখানেই ঘটে গেল এক বড় কাণ্ড। ক্যাটফাইট লাগল বাংলার দুই সুন্দরী অভিনেত্রী উষসী রায় ও শ্যামৌপ্তি মুদলি-র মধ্যে।

Published on: Oct 5, 2026, 20:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সদ্য শুরু হয়েছে রাঁধুনি না কাঁদুনি। আর একগুচ্ছ টলিউড তারকা সেখানে এক ঘরের তলায়। তবে এবার শুধু লাইট ক্যামেরা অ্যাকশন বললেই নেমে পড়ছেন ময়দানে। তবে সেখানেই ঘটে গেল এক বড় কাণ্ড। ক্যাটফাইট লাগল বাংলার দুই সুন্দরী অভিনেত্রী উষসী রায় ও শ্যামৌপ্তি মুদলি-র মধ্যে।

রাঁধুনি না কাঁদুনি।
রাঁধুনি না কাঁদুনি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় সোনি আটে তৈরি হয়েছে রাঁধুনি না কাঁদুনি। যেখানে সঞ্চালক অঙ্কুশ। আর প্রতিযোগীদের দুজনের টিমে ভাগ করা হয়েছে। উষসী-র টিমে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। আর অন্যদিকে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে আরজে সায়ন অর্থাৎ সায়ন ঘোষ।

প্রোমোয় দেখা যায় অঙ্কুশকে উষসী বলেন, ‘আমি যে কাটা হাত নিয়েও এখনো গিভ আপ করে দেইনি, এই আমার ভাগ্য ভালো।’ আর তাতে শ্যামৌপ্তি মস্করা করেন, ‘হাত কাটলে আরেকটু বেশি পাবে’। এমনি হাতে চোট, তারপর শ্যামৌপ্তির লেগ পুলিং। মেজাজ হারিয়ে উষসী বলে ওঠেন, ‘আমার উপর কেনো রিয়্যাক্ট করছ’! এদিকে উষসীর রাগও ঠান্ডা হওয়ার নয়। বলে ওঠেন, ‘ছ্যাবলামোরও একটা লিমিট থাকে’। এরপর? রীতিমতো চোখের জল ফেলতে দেখা যায় শ্যামৌপ্তিকে।

এদিকে প্রোমো প্রকাশ পেতেই শ্যামৌপ্তির ভক্তরা বেজায় চটলেন উষসীর উপরে। একজন কমেন্টে লিখলেন, ‘এটা এমন কোনো সিরিয়াস ব্যাপার হল না, এতে এত রেগে যাওয়ার কিছু ছিল না। এত আঘাত করার মতো কিছু ছিল না।’ আরেকজন লিখলেন, ‘এরা বিগ বসের মতো স্ক্রিপ্টেড ঝগড়া শুরু করেছে’।

এই শো-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নন-ফিকশন বা রিয়েলিটি শো-এর পরিচালনায় দুর্দান্ত কামব্যাক করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। শো-এর প্রযোজনা করেছে এসভিএফ। নাম থেকেই বোঝা যায়—রান্নাঘরে তারকাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যারা ভালো রান্না করবেন তারা হবেন 'রাঁধুনি' আর যারা রান্না করতে গিয়ে ঘেঁটে ঘ হয়ে বিপাকে পড়বেন তারা হাসির খোরাক হয়ে কাঁদবেন।

শো-তে প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে যোগ দেবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এছাড়াও দেখা যাবে সৌরভ দাস, রূপঞ্জনা মিত্র, শ্যামৌপ্তি মুদলি, আরজে সায়ন, সৌরভ দাস ও দর্শনা বণিককে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More