Raghav Chadha praised Sanjay Dutt : রাঘব চাড্ডা শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবেই পরিচিত তা কিন্তু নয়, তিনি অভিনেত্রী পরিনীতি চোপড়ার স্বামী তাই বলিউড সম্পর্কে রাঘবের জ্ঞান নেহাত কম নয়। খুব সম্প্রতি ধুরন্ধর সিনেমায় সঞ্জয় দত্তের অসাধারণ অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাঘব।
Raghav Chadha praised Sanjay Dutt: রাঘব চাড্ডা শুধুমাত্র একজন রাজনীতিবিদ হিসেবেই পরিচিত তা কিন্তু নয়, তিনি অভিনেত্রী পরিনীতি চোপড়ার স্বামী তাই বলিউড সম্পর্কে রাঘবের জ্ঞান নেহাত কম নয়। খুব সম্প্রতি' ধুরন্ধর' সিনেমায় সঞ্জয় দত্তের অসাধারণ অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাঘব।
সঞ্জয় দত্তের প্রশংসায় পঞ্চমুখ রাঘব
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দত্তের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাঘব। ছবিতে দেখা যায় রাঘবের বাড়িতে অতিথি হয়ে এসেছেন সঞ্জয়। দুজনে মিলে চলছে বেশ খোশগল্প। একটি ছবিতে আবার দুজনকে বাড়ির বাগানে বসে আলাপচারিতা করতেও দেখতে পাওয়া যায়।
ছবিগুলি পোস্ট করে রাঘব লেখেন, ‘খুব সম্প্রতি সঞ্জয় দত্তকে আমার বাড়িতে আপ্যায়ন করার সৌভাগ্য অর্জন করেছিলাম আমি। ধুরন্ধর সিনেমায় ওঁর অভিনয় আমাকে মুগ্ধ করেছে। প্রত্যেকটি প্রজন্মের দর্শকরা আপনার অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়েছেন। প্রতিটি প্রজন্মের আপনি প্রিয় অভিনেতা। এর থেকে বেশি প্রাপ্তির আর কিছু হতে পারে না। আমি আপনাকে আগামী দিনের জন্য শুভকামনা জানাই।’
এই প্রসঙ্গে বলা ভালো, ‘ধুরন্ধর’ ছবিতে এসপি চৌধুরী আসলামের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছেন আসল এসপি চৌধুরী আসলামের স্ত্রী, যে তিনি এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলেন যে পর্দায় তিনি সঞ্জয় দত্তকে দেখছেন। গোটা ছবিতে সঞ্জয় দত্তকে মুগ্ধতার দৃষ্টিতে দেখেছেন তিনি।
সঞ্জয় দত্ত ৯০ দশকের এমন একজন অভিনেতা যিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সকলকে। মাঝে ব্যক্তিগত কারণে তিনি সিনেমা জগত থেকে দূরে ছিলেন ঠিকই কিন্তু মুন্না ভাই এমবিবিএস, সঞ্জু ছবির হাত ধরে আবার তিনি ফিরে এসেছিলেন রুপালি পর্দায়। এই মুহূর্তে শুধু বলিউড নয়, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানভাবে অভিনয় করে চলেছেন সঞ্জয়।