‘নীলাঞ্জনাদি আমার কোনো অসুবিধে হতেই দিল না, বড্ড কন্ট্রোল ফ্রিক…’! নাম না করে যিশু-ঘনিষ্টদের ঠুঁকলেন নাকি রাহুল?

সোশ্যাল মিডিয়ায় যিশুকে আনফলো করে দেন নীলাঞ্জনা, সেনগুপ্ত পদবি সরিয়ে বাপের বাড়ির পদবি শর্মাতেই ফিরে আসেন। বিয়ের প্রায় ২০ বছর পর এই দম্পতির বিচ্চেদের কারণ নিয়ে নানা মুনির নানা মত।

Published on: Oct 25, 2025, 13:12:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০২৪ সাল থেকে চলছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার ডিভোর্স নিয়ে চর্চা। ব্যাপারটা সামনে আসে যখন সোশ্যাল মিডিয়ায় যিশুকে আনফলো করে দেন নীলাঞ্জনা, সেনগুপ্ত পদবি সরিয়ে বাপের বাড়ির পদবি শর্মাতেই ফিরে আসেন। বিয়ের প্রায় ২০ বছর পর এই দম্পতির বিচ্চেদের কারণ নিয়ে নানা মুনির নানা মত।

ডিভোর্স বিতর্কে নীলাঞ্জনার পাশেই রাহুল?
ডিভোর্স বিতর্কে নীলাঞ্জনার পাশেই রাহুল?

টলিউডে কানাঘুষো শোনা যায় যে নিজের আপ্ত সহায়কের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন যিশু। এমনকীস মুম্বইতে একত্রবাস করছিল এমন খবরও রটে যায়। এদিকে আবার যিশু ঘনিষ্ঠ একদলের মত, ‘নীলাঞ্জনা কনট্রোল ফ্রিক’, সেই কারণেই নাকি সংসার ধরে রাখতে ব্যর্থ হন যিশু! আর নিজের এক পোস্টে, এই দাবি করা মানুষদেরই নাম না করে একহাত নিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।

নীলাঞ্জনার ঘরোয়া আড্ডার ফোটো শেয়ার করে রাহুল লিখেছেন, ‘সত্যি বলছি খুব বাজে পার্টি...নীলাঞ্জনাদি কিছুইতেই আমার কোনও অসুবিধে হতেই দিচ্ছে না...বড্ড কনট্রোল ফ্রিক’! কমেন্টেও অনেকেই মজা নিয়েছেন রাহুলের ‘কনট্রোল ফ্রিক’ বলে এই ঠুঁকে দেওয়ার।

ডিভোর্স নিয়ে সরাসরি মুখ না খুললেও, নীলাঞ্জনার একাধিক সোশ্যাল মিডিয়া স্টোরিতে কখনো উঠে এসেছে বিশ্বাসভঙ্গের কথা, আবার কখনো প্রতারণা। নিজেকে ‘একা মা’ বলে পোস্টও করেছেন বেশ কয়েকবার। এর আগে শুধু নীলাঞ্জনা নয়, যিশুকে আনফলো করে দিয়েছিলেন তাঁর বড় মেয়ে সারাও। যদিও সেইসময় মেয়ে আর বউ, দুজনকেই ফলো করছিলেন যিশু। কিন্তু বর্তমানে তিনিও আনফলো করে দিয়েছেন পরিবারকে। এমনকী, পুজো হোক বা দিওয়ালি, কিংবা বড়দিন বা নিউ ইয়ার, সবেতেই পরিবার থেকে দূরত্ব তাঁর বহু যোজন।

তবে এই বিতর্কে একেবারেই মুখ বন্ধ যিশুর। বরং এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত জীবন। আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলব। এরা তো কেউ আর আমার কোনো খরচ চালায় না। আমি একজন অভিনেতা। আমার কাজ আমার হয়ে কথা বলবে। এটাই আমার পরিচয়। এটা একদম আমার ব্যক্তিগত জায়গা। এটা কারও সঙ্গে শেয়ার করতে রাজি নই।’