কেবল অপরাজিতা নন, সৌরভের বায়োপিকে দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন বাংলার রাহুল!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-এর শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর বলছে স্নেহাশিসের ভূমিকায় দেখা মিলবে এক বাঙালি অভিনেতার। জানেন তিনি ক?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-এর শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এপ্রিল থেকে কলকাতাতে শুরু হয়েছিল শ্যুট। ছবিতে মহারাজের ভূমিকায় দেখা মিলবে রাজকুমার রাওয়ের। রাজ কুমার ছাড়াও আর কে কে কোন ভূমিকায় থাকবেন তা ইতিমধ্যেই সামনে এসেছে। তবে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ভূমিকায় কাকে দেখা যাবে এত এখনও সামনে আনেননি নির্মাতারা। তবে সূত্রের খবর বলছে স্নেহাশিসের ভূমিকায় দেখা মিলবে এক বাঙালি অভিনেতার। জানেন তিনি ক?

জানা গিয়েছে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। সূত্রের খবর, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং তাঁর টিম রাহুলকে পছন্দ করেছে। ইতিমধ্যেই নাকি তাঁর লুক সেটও হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই রাহুল মুম্বই থেকে পরিবারের সঙ্গে একটা ছবি দিয়েছিলেন। সেখানে তাঁকে তাঁর মায়ের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছিল। নায়ক ছবিটি পোস্ট করে লিখেছিলেন ব্যস্ত শিডিউল চলছে মুম্বইতে তাই মায়ের জন্মদিনে কলকাতায় যেতে পারেননি। আর সেই কারণেই রাহুলের সঙ্গে দেখা করতে তাঁর মা, বাবা, ভাই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোন কাজের জন্য তিনি মায়ানগরীতে তা অবশ্য অধরাই ছিল। এবার অবশেষে তার উত্তর মিলল।
চলতি মাসের শুরু থেকেই রাহুল মুম্বইতে রয়েছেন। যোগ দিয়েছেন শ্যুটিংয়ে। জানা গিয়েছে পর্দার ‘সৌরভ’ রাজকুমারের সঙ্গেই রাহুলের সমস্ত দৃশ্য। তাছাড়াও পর্দার ডোনা তান্যা মানিকতলাকে সঙ্গেও অভিনেতাকে কিছু দৃশ্যে দেখা যেতে পারে।
এর আগে অবশ্য সৌরভ-পত্নীর ভূমিকার জন্য একগুচ্ছ নাম সামনে এসেছিল। বাংলার ইশা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর নাম ছিল। সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে তাঁদের নিয়ে আর এগোননি নির্মাতারা। তাছাড়াও বি-টাউনের তৃপ্তি দিমরি, সানিয়া মালহোত্রাদের নাম উঠে এসেছিল শেষে তান্যা মানিকতলা চূড়ান্ত হন।
তবে কেবল রাহুল নয় বাংলার বেশ কিছু পরিচিত মুখ থাকবেন এই ছবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন বোমন ইরানি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও।
প্রসঙ্গত,এটাই রাহুলের প্রথম হিন্দি কাজ নয়। রাহুলকে এর আগে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে দেখা গিয়েছে।
E-Paper

