দেবাদৃতার বিশেষ দিনে ভালোবাসায় ভরালেন রাহুল, করলেন সুখে দুখে পাশে থাকার অঙ্গীকার
আলোর ঠিকানা ধারাবাহিকে কাজ করতে গিয়ে বন্ধুত্ব তৈরি হয় রাহুল-দেবাদৃতার। ২০২৩ সালের দূর্গাপুজোয় নিজেদের ভালোবাসার কথা প্রথমে প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। দুই পরিবারই তাঁদের সম্পর্কের কথা জানেন।
‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে বন্ধুত্ব তৈরি হয় রাহুল-দেবাদৃতার। ২০২৩ সালের দূর্গাপুজোয় নিজেদের ভালোবাসার কথা প্রথমে প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। দুই পরিবারই তাঁদের সম্পর্কের কথা জানেন। তবে বিয়ে নিয়ে এখনই কিছু চিন্তা ভাবনা করেননি রাহুল বা দেবাদৃতা কেউই। কিন্তু বিয়ের দেরি থাকলেও একে অপরকে ভালোবাসায় বেঁধে রেখেছেন তাঁরা।
দেবাদৃতার বিশেষ দিনে ভালোবাসায় ভরালেন রাহুল
আজ ৩ অক্টোবর দেবাদৃতার জন্মদিন। ভালোবাসার মানুষটির এই বিশেষ দিনে খুব ছোট্ট কিন্তু মিষ্টি বার্তা দিলেন রাহুল। একটি মিষ্টি ছবি পোস্ট করে রাহুল লেখেন,' সুখে-দুখে একসঙ্গে। শুভ জন্মদিন জীবনসঙ্গী।' খুব অল্প ভাষায় শুভেচ্ছা জানালেও রাহুলের এই ছোট্ট বার্তাতেই রয়েছে সারা জীবনের জন্য পাশে থাকার অঙ্গীকার।
তবে শুধু রাহুল নয়, অভিনেত্রীর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরালেন অনস্ক্রিন বোন সংহতি বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তাঁরা একসঙ্গে অভিনয় করছেন ‘কমলা নিবাস’ ধারাবাহিকে। দেবাদৃতার ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন সংহতি।
এই বিশেষ দিনে সহকর্মীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন দেবু। এ বিশেষ দিনে তোমায় অনেক অনেক শুভেচ্ছা। জীবনের প্রতিটি দিন যেন এই ভাবেই হাসি খুশি থাকো। সফলতা অর্জন করো চিরকাল। প্রতিটি সিনে নিজের জাদু ছড়িয়ে দাও।’
দিদিকে ভালোবাসায় ভরিয়েছেন দেবপ্রিয়া। ছবি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন দিদি। আমাদের গভীর রাতের আড্ডার জন্য চিয়ার্স ! সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রসঙ্গত, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের পর আবার ‘কমলা নিবাস’ ধারাবাহিকে তিন বোনের মধ্যে এক বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও আগের ধারাবাহিকের মতো আর নেতিবাচক চরিত্রে নয়, এবার ইতিবাচক চরিত্রই অভিনয় করছেন দেবাদৃতা।
Home/Entertainment/দেবাদৃতার বিশেষ দিনে ভালোবাসায় ভরালেন রাহুল, করলেন সুখে দুখে পাশে থাকার অঙ্গীকার