Raima Sen: ৪৬-এও সিঙ্গেল! ‘এমন কোনো ছেলে পাইনি, যার সঙ্গে…’, বিয়ে নিয়ে কী বললেন রাইমা সেন?
বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি 'মহানায়িকা' সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। কেরিয়ারে একাধিক হিট। কেন ৪৬-এও করেননি বিয়ে?
১৯৯৯ সালে হিন্দি চলচ্চিত্র ‘গডমাদার’ (Godmother)-এর মাধ্যমে রাইমা দেববর্মন ওরফে রাইমা সেনের রূপালি পর্দায় অভিষেক ঘটে। খুব জলদিই রাইমাকে দেখা যাবে শিবপ্রসাদ-নন্দিতার ফুলপিসি ও এডওয়ার্ড সিনেমাতে। আর ছবির প্রচারে থাকাকালীনই বিয়ে-প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী।

৪৬ বছর পেরিয়েও অবিবাহিত রাইমা। এক সাক্ষাৎকারে নিজেকে মুনমুন-কন্যা ‘সিঙ্গেল’ বলেও দাবি করলেন। তবে প্রেমে যে ১০০ শতাংশ বিশ্বাসী, তাও করলেন নিশ্চিত। বললেন, ‘প্রেম খুব হেলদি। লাইফে প্রেম করা জরুরি। খুশি থাকার জন্য। ভালোবাসা ছাড়া জীবনের অর্থই বা কী!’
রাইমা নিজের অবিবাহিত থাকা প্রসঙ্গে বলেন, ‘আমি সেরকম কোনো ছেলে পাইনি, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাইনি।’ অনেকের তাঁকে ভালো লাগলেও, রাইমার মতে তাঁর মনের মানুষ কেউই ছিলেন না।অভিনেত্রীর কথায়, ‘আমারও তো তাঁকে ভালো লাগতে হবে। এমন ছেলে দরকার যে আমার মতো। যাকে বলে ম্যাচ মেকিং। এমন কাউকে পাইনি, যে জীবনকে খুব সিরিয়াসলি নেবে না। যেমন আমিও নেই না। আমি তো নিজেকেও নেই না সিরিয়াসলি। আমাদেরএকটাই জীবন। তাও ভীষণ ছোট। মন খুলে উপভোগ করো। এমনিতেও তো একদিন না একদিন মরে যেতে হবে। অন্তত মরার আগে একটু আনন্দ করো।’ রাইমা ওয়ালকে দেওয়া সেই সাক্ষাৎকারে আরও জানান, ‘যা পেয়েছি হয় বিয়ে করতে চেয়েছে, বা আমাকে কন্ট্রোল করতে চেয়েছে।’
রাইমা তাঁর একাধিক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, বিয়ে করতেই হবে, এমন চিন্তাভাবনা বিশ্বাসী নন একেবারেই। জানেন মা মুনমুন সেন, তাঁকে নিয়ে চিন্তা করেন! তবুও, নিজের শর্তে নিজের মতো করেই জীবন কাটাতে চান বলেই জানান রাইমা।
অভিনেত্রীর কথায়, ‘খুঁজছি না (লাইফ পার্টনার)। আমার জীবনে এমনিতে সবই হঠাৎ করে আসে। যেমন সিনেমা। হঠাৎ করেই ফোন এল কাজের। চাই এরকমই একদিন হঠাৎ ফোন এল লাইফ পার্টনারের।’
বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি 'মহানায়িকা' সুচিত্রা সেনের নাতনি রাইমা। মা বিশিষ্ট অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেন। বাবা ছিলেন কোচবিহার রাজপরিবারের ভরত দেব বর্মা। যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হন। রাইমার ছোট বোন রিয়া সেনও বলিউডের একজন সুপরিচিত অভিনেত্রী। চোখের বালি, অনুরণন, ২২ শে শ্রাবণ, দ্য বং কানেকশনের মতো বাংলা ছবিতে দেখা গিয়েছে রাইমাকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


