দেবে-শুভশ্রীর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা! বউয়ের হাতই ছাড়ছেন না রাজ, ভাইরাল হল ভিডিয়ো
দেশু সাত মুক্তির আগে টলিপাড়ায় রটেছে যে, রাজের সঙ্গে নাকি দাম্পত্য টালমাটাল শুভশ্রীর। এসবের মাঝে আবার মিমিকে নিয়ে রাজের সিনেমা বানানোর খবর বিতর্কে ঘি ঢালার কাজ করে।
কদিন আগেই দেব-শুভশ্রীর সোশ্যাল মিডিয়া লাইভ নিয়ে তুঙ্গে ওঠে চর্চা। বিশেষ করে দুজনের রসায়ন দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। এরপর টলিপাড়ায় কানাঘুষো চলতে থাকে যে, রাজের সঙ্গে নাকি দাম্পত্য টালমাটাল শুভশ্রীর। এসবের মাঝে আবার মিমিকে নিয়ে রাজের সিনেমা বানানোর খবর বিতর্কে ঘি ঢালার কাজ করে।

রাজের হাত ধরে শুভশ্রী
তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ফের একবার রাজ-শুভশ্রীর কেমিস্ট্রি কাড়ল নজড়। বৃহস্পতিবার উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে টলিপাড়ায় আয়োজন করা হয়েছিল একাধিক বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে একসঙ্গে পৌঁছেছিলেন রাজ ও শুভশ্রী। ধরে রেখেছিলেন হাত। রাজের গায়ে ছিল সাদা রঙের কুর্তা। আর শুভশ্রীর নীল শাড়ি। এমনকী, নন্দন প্রাঙ্গণ থেকে বিশেষ তারকাখচিত পদযাত্রাতেও একইভাবে হাত ধরেছিলেন দুজনে।
দেশু সাত আসছে পুজোয়
পুজোয় মুক্তি পাচ্ছে দেশু সাত। আর এই ছবির মাধ্যমে এক বছর পর বড় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী জুটি। এর আগে ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ধূমকেতু। শ্যুটের পর প্রায় ১০ বছর আইনি জটিলতায় আটকে ছিল সেই ছবির মুক্তি। বক্স অফিসে একপ্রকার ঝড় তুলেছিল ধূমকেতু।
দেব এমন একটা সময় শুবশ্রীকে তাঁর সিনেমায় অভিনয়ের অফার দেন যখন, টলিউডের অভ্যন্তরীন রাজনীতি ও সেইসময় শাসক দলের চাপে পড়ে ২০২৬ সালে পুজোয় তাঁর সিনেমা মুক্তি দেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। ছবির গল্প, শিরোনাম কিছুই না জেনে ‘হ্যাঁ’ করে দেন শুভশ্রী। এমনকী, দর্শকরাও ছবি নিয়ে এতই উত্তেজিত যে জানুয়ারি মাসেই তাঁরা প্রিমিয়ার শো-এর গোল্ডেন টিকিট কেটে ফেলেছেন।
রাজের ছবিতে মিমি
প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’ খ্যাত অয়ন চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে মিমির আপ্তসহায়ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ছবির ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
রাজ-শুভশ্রীর দাম্পত্য
একসময় মিমি না শুভশ্রী ঠিক কার সঙ্গে প্রেম করছেন রাজ, তা নিয়ে কনফিউজড ছিল গোটা টলিউড। শেষমেশ যদিও শুভশ্রীকেই বেছে নেন রাজ। ২০১৮ সালে দুজনে সাত পাকে বাধাও পড়েন। এরপর ২০২০ সালে আসে তাঁদের প্রথম সন্তান, ছেলের নাম রাখেন তাঁরা ইউভান। আর ২০২৩ সালে মেয়ে ইয়ালিনি আসে তাঁদের কোলে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


