কে বেবি? দাদা না বোন! তাই নিয়েই চলল ইউভান-ইয়ালিনির খুনসুটি, ভিডিয়ো দিলেন রাজ

২০১৮ সালের ৭ মার্চ হয়েছিল তাঁদের আইনি বিয়ে এবং ১১ মে রাজস্থানের বাওয়ালি রাজবাড়িতে জমকালো আয়োজনে সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়েন রাজ ও শুভশ্রী। তাঁদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনি। 

Published on: Nov 14, 2026, 13:30:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শিশুদিবসে ছেলে-মেয়ের ভিডিয়ো ভাগ করে নিলেন পরিচালক রাজ চক্রবর্তী। আর দুই খুদের খুনসুটি নিমেষে জিতে নিল নেটপাড়ার মন। দেখা গেল গাড়িতে রাজের কোলে বসে রয়েছে ইয়ালিনি। আর পাশে দাঁড়িয়ে ইউভান। দুই ভাই-বোনের মধ্যে চলছে তুমুল তরজা? কারণ, নিজেকে বেবি হিসেবে মানতে একেবারেই রাজি নয় ইয়ালিনি। এদিকে ইউভান যে এখন দাদা, তাই সে বোনকে চটকে, আদর করে বেবি বলেই যাচ্ছে।

ইউভান আর ইয়ালিনি-র খুনসুটি।
ইউভান আর ইয়ালিনি-র খুনসুটি।

পাশে বসে ছেলে-মেয়ের এই সুন্দর মুহূর্তই উপভোগ করতে দেখা যাচ্ছে রাজকে। এমনকী, দুজনের কাণ্ডে হেসে অস্থির গাড়িতে উপস্থিত সকলেই।

দুই সন্তানকে শিশুদিবসের শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। যেখানে দেখা গেল পার্কে ইউভান আর ইয়ালিনিকে নিয়ে খেলা করছেন নায়িকা।

কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রেখে সব সময় চলার চেষ্টা করেন রাজ ও শুভশ্রী দুজনেই। ইউভান এখন ৬। আর ইয়ালিনির বয়স তিন। এক সাক্ষাৎকারে ইউভান-ইয়ালিনিকে নিয়ে শুভশ্রী বলেছিলেন, ‘ইউভান খুব ছটফটে। ওকে মাঝে মাঝে আমাদের থামাতে হয়। কিন্তু ইয়ালিনিকে দেখছি ছোট থেকেই গোছানো। দাদার সঙ্গে খেলা করলেও নিজেই মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নেয়, জল তেষ্টা পেলে নিজেই খেয়ে নেয়। ছেলে আর মেয়ে— ছোট থেকেই যে স্বভাব, ভাবনা চিন্তার দিক থেকে আলাদা হয় তা বুঝতে পারছি।’ তবে ইউভান লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলোও করে। ফুটবল, তাইকোন্ডো, সাঁতার সবেতেই সে দারুণ পটু।

২০১৮ সালের ৭ মার্চ হয়েছিল তাঁদের আইনি বিয়ে এবং ১১ মে রাজস্থানের বাওয়ালি রাজবাড়িতে জমকালো আয়োজনে সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়েন রাজ ও শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের প্রথম পুত্রসন্তান ইউভান জন্ম নেয় এবং ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা ইয়ালিনির জন্ম হয়। দাম্পত্যের এত বছর পরেও, ভালোবাসার টান এক ফোঁটাও কমেনি রাজ-শুভশ্রীর মধ্যে। বরং একাধিক সাক্ষাৎকারে ধরা পড়েছে তাঁদের একে-অপরের প্রতি অনুরাগ। রাজ যেমন অকপটে বলেন, ‘কাজের জায়গায় খুব ক্লান্ত লাগলে, বা কোনো কারণে মন খারাপ হলে, বউয়ের সঙ্গে কথা বললেই আমি ফ্রেশ হয়ে যাই। আমি এটা আগেও বলেছি, বাচ্চাদের থেকেও আমার কাছে বউ আগে। আর নিজের বউকে যদি কেউ প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, কোনো কিছুই তাঁকে আটকাতে পারবে না। যেটাই চাইব, সেটাই হবে। আমাদের কাছে একে-অপরের প্রতি ভালোবাসাই হল আমাদের শক্তি।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More