Raja Goswami: চিরসখা বন্ধ হওয়ায় কাজ হারান, জলসার এই মেগায় এন্ট্রি নিলেন রাজা গোস্বামী
Raja Goswami: ‘ওহ মোর দরদিয়া’-তে ধামাকাদার নিউ এন্ট্রি হল রাজার! রোদ্দুরের চরিত্রে দেখা মিলবে তাঁর।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দুম করে বন্ধ করা হয় স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরসখা’। ম্যাজিক মোমেন্টসের সঙ্গেই পরপর কাজ করছিলেন রাজা গোস্বামী। চিরসখা বন্ধ হওয়ায় মন খারাপ ছিল অভিনেতার অনুরাগীদের। প্রিয় অভিনেতাকে আবার কবে পর্দায় দেখা যাবে, তা নিয়ে ছিল জল্পনা। তবে সেই অপেক্ষার অবসান ঘটল। জলসারই আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ওহ মোর দরদিয়া’-তে ধামাকাদার নিউ এন্ট্রি হল রাজার!

রোদ্দুরের চরিত্রে দেখা মিলবে রাজার। সাদাসিধে চেহারা, পেতে আঁচড়ানো চুল অথচ অন্যের বিপদে পাশে দাঁড়ায় সে। এই নতুন এন্ট্রি ঘিরেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা ও চর্চা শুরু হয়েছে।
মৌলির জীবনঘুরে কি তবে এবার বসন্ত?
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, গল্পে 'মৌলি' চরিত্রটি মূলত খলনায়িকার (ভিলেন) ভূমিকায় রয়েছে। জল্পনার এবার তাঁর বিপরীতেই আবির্ভাব ঘটছে রাজা অভিনীত রোদ্দুর চরিত্রের।
সোশাল মিডিয়ায় নেটিজেন ও দর্শকদের বড় একটা অংশের মন্তব্য:
‘কম্পাস ধারাবাহিকে যেমন প্রান্তিকের জীবনের ছোঁয়ায় মোনা চরিত্রটি ভালো হয়ে গিয়েছিল, ঠিক তেমনই মৌলির ভিলেনগিরি কমানোর জন্য গল্পে এমন একটা চরিত্রের খুব প্রয়োজন ছিল।’
রাজার চরিত্রটি এসে মৌলির মন জয় করে তাকে ভালো পথের দিশা দেখাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে।
'শাস্তি না পেয়ে শুধরে গেলে চলবে না!'— দর্শকদের সাফ দাবি
নতুন নায়কের আগমনে অনেকেই খুশি হলেও, মৌলি চরিত্রের অতিমাত্রায় কুটিলতার কারণে দর্শকরা একটা বিষয়ে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। অনুরাগী মহলের বড় একটা অংশের দাবি: মৌলি এতদিন ধরে যেসব অন্যায় ও ষড়যন্ত্র করেছে, তার জন্য তাকে কঠোর শাস্তি পেতেই হবে।
দর্শকদের বক্তব্য: কোনো শাস্তি না পেয়ে সোজাসুজি ভালো মানুষ হয়ে গেলে একদমই দেখতে ভালো লাগবে না। উপযুক্ত শাস্তি পাওয়ার পরেই যেন সে নিজের ভুল বুঝতে পেরে শুধরে যায়, তবেই গল্পের পরিণতি জাস্ট করার মতো হবে। এই মেগায় মুখ্য চরিত্রে রয়েছেন রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ। বিগ বস বাংলার জেরে একদিকে যখন জলসার কোন কোন মেগা বন্ধ হবে সেই জল্পনা চলছে, সেখানে রাজার এন্ট্রি নতুন চমক এই গল্পে।
সব মিলিয়ে, 'চিরসখা'-র পর রাজা গোস্বামীর এই নতুন চরিত্র 'ওহ মোর দরদিয়া'র গল্পের মোড়কে কতটা বদলে দেয়, এখন সেটাই দেখার বিষয়!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


