স্টার জলসায় আসছে ‘রাধা মাধব’, ধারাবাহিকে জুটি বাঁধবেন রাজদীপ-জয়িতা?

গত মাসে স্টার জলসার তরফ থেকে একটি নতুন ধারাবাহিকের কথা ঘোষণা করা হয়। ধারাবাহিকের নাম ‘রাধা মাধব’। সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আনতেই আবার দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা দেখতে পাওয়া যায়।

Published on: Aug 25, 2026, 14:40:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত মাসে স্টার জলসার তরফ থেকে একটি নতুন ধারাবাহিকের কথা ঘোষণা করা হয়। ধারাবাহিকের নাম ‘রাধা মাধব’। সিরিয়ালের প্রথম ঝলক প্রকাশ্যে আনতেই আবার দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা দেখতে পাওয়া যায় কারণ বহুদিন পর আবার কৃষ্ণলীলা নিয়ে কোনও সিরিয়াল আসতে চলেছে ছোটপর্দায়।

ধারাবাহিকে জুটি বাঁধবেন রাজদীপ-জয়িতা?
ধারাবাহিকে জুটি বাঁধবেন রাজদীপ-জয়িতা?

ধারাবাহিকের যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যায়, গাছ তলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে একটি বিশাল বড় সরোবর যেখানে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাঁস। তারপরেই দেখা যায় কৃষ্ণের বাঁশি শুনে ছুটে আসছেন রাধা। দুজনকে একসঙ্গে দোলনায় বসে তুলতেও দেখতে পাওয়া যায়।

একটি সিরিয়ালের প্রমো যখনই প্রকাশ্যে আসে তখনই পাশাপাশি আরও একটি প্রশ্ন আসে যে তাহলে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কারা? এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। চ্যানেলের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু না জানানো হলেও গুঞ্জন, এই ধারাবাহিকে অভিনয় করতে পারেন রাজদীপ গোস্বামী এবং জয়িতা সান্যাল।

টলিউডের অন্দর থেকে আরও শুনতে পাওয়া যাচ্ছে, এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন হাউজ। যদিও এই বিষয় নিয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে কিছুই জানানো হয়নি। কে অভিনয় করবেন বা কারা মুখ্য ভূমিকায় থাকবেন এই সবকিছু জানা যাবে সিরিয়ালের প্রথম প্রমো প্রকাশ্যের পর।