শুরু হয়ে গেল সৌরভের বায়োপিকের শ্যুটিং, সিনেমার নাম ঘোষণা করলেন রাজকুমার

 অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর জীবনীর উপর নির্মিত একটি চলচ্চিত্র সিনেমার শ্যুটিং, এমনকি ঠিক করা হয়েছে সিনেমার নামও।

Published on: Apr 1, 2026, 20:12:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা রাজকুমার রাও-এর আসন্ন চলচ্চিত্রটি নিয়ে বেশ কয়েক বছর আগে খবরটি প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা চলছে। ক্রিকেট তারকা তথা বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর জীবনীর উপর নির্মিত একটি চলচ্চিত্র। অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল সিনেমার শ্যুটিং, এমনকি প্রকাশ্যে এসেছে সিনেমার নামও।

শুরু হয়ে গেল সৌরভের বায়োপিকের শ্যুটিং, সিনেমার নাম ঘোষণা করলেন রাজকুমার
শুরু হয়ে গেল সৌরভের বায়োপিকের শ্যুটিং, সিনেমার নাম ঘোষণা করলেন রাজকুমার

বুধবার সন্ধ্যায় রাজকুমার ইনস্টাগ্রামে জানিয়েছেন যে তিনি ছবিটির শুটিং শুরু করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এবং শুরু হলো… একমাত্র #দাদা’। ছবিটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন এবং পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এই পোস্ট অনুযায়ী সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে ‘দাদা-দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’।

আরও পড়ুন: আর বলা হবে না সহজ কথা! রাহুল বেঁচে থাকলে কে হতেন আগামী পর্বের অতিথি?

‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ সম্প্রতিও শিরোনামে এসেছিল—যদিও সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। ফেব্রুয়ারিতে রাজকুমারের পরিবর্তিত চেহারা ভক্তদের চিন্তিত করে তুলেছিল, যখন তিনি একটি অনুষ্ঠানে ওজন বাড়িয়ে এবং ভিন্ন হেয়ারস্টাইলে উপস্থিত হয়েছিলেন। তখন তাঁকে বিষয়টি স্পষ্ট করে সবাইকে আশ্বস্ত করতে হয়েছিল যে, তাঁর স্বাস্থ্যের কোনও সমস্যা ছিল না—তিনি তাঁর পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যার জন্য তাঁকে একটি রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

ইনস্টাগ্রামে তাঁর পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘নিকাম-এর জন্য আমাকে প্রায় ৯-১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল এবং আমি দুটো পিৎজা, প্রচুর মিষ্টি, আমার প্রিয় আলু পরোটা, বিরিয়ানি খেতাম এবং চরিত্রটির মতো দেখতে কোনো চাকচিক্যপূর্ণ জিনিস ব্যবহার করতাম না। আশা করি, শীঘ্রই মুক্তি পেতে চলা ছবিটি যখন আপনারা দেখবেন, তখন সেই কঠোর পরিশ্রমের ছাপ ছবিতে দেখতে পাবেন। আর এখন এটি রূপান্তরের পর্যায় এবং এই অতিরিক্ত ওজন কমিয়ে গাঙ্গুলী মোডে প্রবেশ করার জন্য প্রস্তুত হওয়ার সময়। আমাদের সকলের প্রিয় দাদা।'

আরও পড়ুন: 'আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে...', রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ থেকে গেল অপর্ণা সেনের?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন বোমন ইরানি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও। তবে সৌরভ-পত্নী কে হচ্ছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা!