নন্দিনীর জন্য চোখে জল রাজবীরের! বিগ বসের ঘরে লাভ বার্ডসের মধ্যে বাড়ছে দূরত্ব

এতদিন যে ছেলেটা ঘরের সকলকে কাঁদিয়ে ছেড়েছিলেন, সেই রাজবীরের এবার চোখে জল। বলা ভালো, অনুষ্কার চেষ্টা অনেকখানিই সফল। দূরত্ব বাড়ছে রাজনন্দিনীর। 

Published on: Sep 29, 2026, 11:34:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অনুষ্কা আসার পর থেকেই বদলাতে শুরু করেছে বিগ বস বাংলার সমীকরণ। রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় যাওয়ার পর ভালোবাসায় গদগদ নন্দিনী প্রপোজ করেছিলেন রাজবীরকে। তবে ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই নন্দিনী ও রাজবীরের মাঝে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরলেন অনুষ্কা। ঝগড়া, কান্নাকাটি। আর এবার নন্দিনী নয়, মনামির পাশে বসে চোখের জল ফেলতে দেখা গেল খোদ রাজবীরকে।

নন্দিনীর জন্য চোখে জল রাজবীরের।
নন্দিনীর জন্য চোখে জল রাজবীরের।

এতদিন যে ছেলেটা ঘরের সকলকে কাঁদিয়ে ছেড়েছিলেন, সেই রাজবীরের এবার চোখে জল। ঘরে এসেই রাজবীর ও নন্দিনীকে আলাদা করার চেষ্টায় অনুষ্কা। এমনকী, ঘরের বাইরে রাজবীরের প্রেমিকা আছে বলেও তিনি জানান নন্দিনীকে। এরপরই নন্দিনী নিজের মেজাজ হারায়। রাজবীরের দেওয়া হাতের ব্রেসলেট ছুঁড়ে ফেলে দেয়। তারওপর নমিনেশনে জীতুকে বাঁচানোর জন্য অনুষ্কাকে আবেদন করেন রাজবীর। কারণ ঘরে পা রাখায় অনুষ্কাকে দেওয়া হয়েছিল ঘরের কোনো এক সদস্যকে নমিনেশন থেকে বাঁচানোর শক্তি। এতেও বেশ আঘাত পায় নন্দিনী। কারণ জীতুকে বাঁচাতে গিয়ে রাজবীর কথা দিয়ে বসে যে, তিনি অনুষ্কাকে পরবর্তী ক্যাপ্টেন বানাতে জানপ্রাণ লড়িয়ে দেবেন।

নন্দিনী তাঁকে ভুল বুঝতেই ঘরের এক কোনায় বসে কাঁদতে দেখা যায় রাজবীরকে। পাশে থাকা মনামি বারবার বোঝানোর চেষ্টা করেন, ঝগড়া মিটে যাবে। তবে তাতেও শান্ত হন না রাজবীর। এদিকে নন্দিনীকেও বেজার মুখে সারা ঘরে ঘুরতে দেখা যায়। এমনকী, জীতু-ভরত কল-সহ সকলের সামনে বসে নন্দিনী জানান তাঁর ও রাজবীরের মধ্যেকার ব্যাপারটি ক্রমাগত যেন জটিল হয়ে উঠছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ পছন্দ করেছিল নন্দিনী ও রাজবীরের এই কেমিস্ট্রি। ফলে তাঁদের মধ্যে আসা দূরত্বে বেশ মনখারাপ ভক্তদের। এখন দেখার অনুষ্কাকে কি সফল হবে তাঁর রাজবীর-নন্দিনীকে দূর করার ষড়যন্ত্রে। নাকি, অনুষ্কার পরিকল্পনাকে ব্যর্থ করে সময়ের সঙ্গে আরও দৃঢ় হবে ‘রাজনন্দিনীর’ বন্ডিং। এই উত্তর মিলবে ভবিষ্যতে।

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পরেই, আদুরে নন্দিনী প্রপোজ করেছিলেন রাজবীরকে। ঘরের বাইরে গিয়েও একসঙ্গে থাকার অঙ্গীকার ছিল তাতে। এমনকী, রাজবীরকে তিনি বুঝিয়েছিলেন যে, ‘দেখো তুমি আমি দুজনেই টক্সিক। আমাদের খুব ঝগড়া হবে। কিন্তু এত ভালোবাসতে হবে যাতে দুজন দুজনকে ছেড়ে না থাকতে পারি।’ ২৪ ঘণ্টার লাইভে সৃজলার পাশে বসে অনুষ্কাকে পরিকল্পনা করতে দেখা যায়, মনামি-ভরত-জীতু-রাজবীর-নন্দিনীর মধ্যে বন্ডিং ভাঙার।

প্রসঙ্গত, এই সপ্তাহে বিগ বস বাংলার ঘর থেকে ভোট আউটের জন্য নমিনেশন পেয়েছেন ভরত কল, দুর্নিবার সাহা, রাজবীর দে, নন্দিনী দত্ত, আর নিরঞ্জন মণ্ডল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More