Soham-Mohona: রাখি বন্ধনের সেই ছোট্ট বন্ধন এবার রাজ চক্রবর্তীর নতুন মেগার নায়ক, বিপরীতে জি বাংলার এই সুন্দরী

জলসার পর্দায় ফিরছেন ছোট্ট বন্ধন, মানে অভিনেত্রী সোহম বসু রায়চৌধুরী। রাজ চক্রবর্তীর প্রয়োজনা সংস্থার আওয়াত তৈরি হওয়া এই মেগার নাম নাকি ‘আর্শীবাদ’।

Published on: Aug 27, 2026, 10:31:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রতিজ্ঞার সাফল্যের মাঝেই স্টার জলসায় নতুন মেগা সিরিয়াল আনতে চলেছেন রাজ চক্রবর্তী, টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এমনই গুঞ্জন। বুধবারই নাকি সেই মেগার প্রোমোর শ্যুটিং হয়ে গিয়েছে উত্তর কলকাতায়।

রাখি বন্ধনের সেই ছোট্ট বন্ধন এবার রাজের নয়া মেগার নায়ক,বিপরীতে জি বাংলার সুন্দরী
রাখি বন্ধনের সেই ছোট্ট বন্ধন এবার রাজের নয়া মেগার নায়ক,বিপরীতে জি বাংলার সুন্দরী

আর রাজ চক্রবর্তীর সেই আসন্ন মেগায় সবচেয়ে বড় চমক হলেন সোহম বসু রায়চৌধুরী। চর্চা, এই মেগায় সোহমের বিপরীতে থাকবেন ‘তুই আমার হিরো’ খ্যাত মোহনা মাইতি। 'রাখি বন্ধন'-এর খুদে 'বন্ধন' চরিত্র— নিজের নিখুঁত অভিনয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সোহম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এক লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। পড়াশোনা ও অন্যান্য কাজের কারণে বেশ কিছু বছর ছোট পর্দা থেকে দূরেই ছিলেন সোহম। গত বছর আকাশ আটের খনা-তে দর্শক দেখেছে তাঁকে।

এবার সোহমের কেরিয়ারে বড় লিপ। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর আসন্ন মেগা আর্শীবাদে লিড রোলে থাকছেন সোহম, মানে সেই ছোট্ট বন্ধন। যে এখন আর ছোট নেই। খুদে বন্ধন-এর ইমেজ কাটিয়ে এবার প্রাপ্তবয়স্ক ও কেন্দ্রীয় চরিত্রে নতুন লুকে দর্শকদের সামনে ধরা দিতে প্রস্তুত তিনি।

ওদিকে ডান্স বাংলা ডান্সের সুবাদে লাইম লাইটে উঠে আসা মোহনাকে পরপর তিনটে জি বাংলার মেগায় দেখেছে দর্শক। রুবেলের সঙ্গে তুই আমার হিরো-তে দেখা যাওয়ার পর আপতত মেগা থেকে বিরতিতে ছিলেন মোহনা। অবশেষে ফিরছেন তিনি।

প্রিয় 'বন্ধন'-কে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় দেখার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী ও টেলিপাড়ার দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। 'আশীর্বাদ' ধারাবাহিকের দর্শক পেতে চলেছে নতুন জুটি। মোহনা-সোহমকে কতখানি ভালোবাসা দেবে দর্শক, এখন সেটাই দেখবার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More