‘হ্যাপি বার্থ ডে’ বলে বসল খুদে ইয়ালিনি! কোয়েলের কোলে বসে কবীরকে রাখি পরাল কাব্যা
টলিপাড়ার তারকা-সন্তানদের রাখি সেলিব্রেশন কেড়ে নিল নেটপাড়ার মন। খুদেদের রাখিই এখন টক অফ দ্য টাউন। দেখুন ইউভান-ইয়ালিন, কবীর-কাব্যাদের রাখি।
শুক্রবার রাখিতে সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে ছিল তারকা-সন্তানরা। খুদেদের রাখি মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। তা সে কৃষভি-কৃষিভ হোক বা ইউভান-ইয়ালিনি, কাব্যা-কবীর। সরল-নিষ্পাপ-মিষ্টি মুখগুলো এমনিতেই সবার প্রিয়।

রাখির দিন ইউভান বা ইয়ালিনির সঙ্গে ভিডিয়ো শেয়ার করলেন রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। সেখানে দেখা যায়, ছোট্ট ইয়ালিনি ভিডিয়ো অন হতেই বলে বসে, ‘হ্যাপি বার্থ ডে’। এরপর দিদি তা শুধরে দিলে ইয়ালিনি এবার বলে ওঠে, ‘হ্যাপি রাখি’। এদিকে, ইউভান তো ক্যামেরা পেয়ে নানান ধরনের মুখোভঙ্গি করতেই ব্যস্ত।
২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাকে বলে রাজকীয় বিয়ে করেন তাঁরা। আর বিয়ের ২ বছর পর ২০২০ সালে তাঁদের কোলে আসে ইউভান। দাদার থেকে তিন বছরের ছোট ইয়ালিনি।
এদিকে, দাদা হয়েছেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং-এর প্রথম সন্তান কবীরও। ছেলের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম কোয়েল রেখেছেন কাব্যা। রাখির দিন কোয়েল ও কবীরের রাখির ছবি শেয়ার করে নেন কোয়েল।
এদিন অভিনেত্রীকে দেখা গেল গাঢ় মেরুন রঙের সালোয়ারে। কবীর পরে আছেন পাজামা-পঞ্জাবি। লাল রঙের কুর্তার উপর হলুদ রঙের কোট। কাব্যা পরেছিল লেহেঙ্গা চোলি। আদর আর খুনসুটিতে ভরে ছিল কবীর আর কাব্যার এবারের রাখি।
প্রায় ৭ বছর একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বসেছিলেন বিবাহবাসর। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম পুত্রসন্তান কবীরের জন্ম হয়। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম হয় কাব্যার। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়ের ঝলক ভাগ করে নেন অভিনেত্রী। আর তাতে ভরে ভরে ভালোবাসাও দেন নেটিজেনরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


