Ram Charan-Upasana: মেয়ের তিন বছরের জন্মদিনে সারপ্রাইজ দিলেন রামচরণ, ক্লিন কারার মুখ দেখালেন সকলকে

Ram Charan-Upasana: অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে এলেন রামচরণ। ক্লিন কারার জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রামচরণ এবং উপাসনা। সেখানে সন্তানের মুখ প্রকাশ্যে নিয়ে আসেন তাঁরা। ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

Published on: Jun 20, 2026, 22:47:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ram Charan-Upasana: অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে এলেন রামচরণ। ক্লিন কারার জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রামচরণ এবং উপাসনা। সেখানে সন্তানের মুখ প্রকাশ্যে নিয়ে আসেন তাঁরা। ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

মেয়ের তিন বছরের জন্মদিনে সারপ্রাইজ দিলেন রামচরণ
মেয়ের তিন বছরের জন্মদিনে সারপ্রাইজ দিলেন রামচরণ

রামচরন এবং উপাসনা দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন। মেয়ের জন্মের পর থেকেই তাকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন তাঁরা। গত বছর অক্টোবর মাসে হিন্দুস্তান টাইম একটি সাক্ষাৎকারে উপাসনা জানিয়েছিলেন, দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে নিজেদের সন্তানকে তাঁরা সকলের থেকে আড়ালে রাখতে চান।

‘পৃথিবীতে কিছু ঘটনা এমন ঘটছে যার ফলে বাবা মা হিসেবে তারা ভীষণ চিন্তায় থাকেন। কিন্তু অন্যদিকে সন্তানকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতাও দিতে চান তাঁরা। এয়ারপোর্টে যাওয়ার সময় বা অন্য কোন সময় সন্তানদের সকলের থেকে আড়াল করে রাখাটাই এখন বড় দায়িত্ব।’ যোগ করেন অভিনেত্রী।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রাম চরণ ও উপাসনা, দাম্পত্য জীবনের ১১ বছর পর ২০২৩ সালের জুন মাসে ক্লিন কারাকে স্বাগত জানান।

কাজের দিক থেকে, রাম চরণের সাম্প্রতিক স্পোর্টস ড্রামা 'পেড্ডি' বক্স অফিসে মোটামুটি ভালো আয় করেছে। ছবিটির রিভিউ মিশ্র, এবং এতে জাহ্নবী কাপুরের চরিত্রের চিত্রায়ন তীব্র সমালোচনার মুখে পড়েছে। নির্মাতারা সম্প্রতি ছবিটির একটি পরিমার্জিত সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছেন।