Sai Pallavi Beauty Secrets: রান্নাঘরের এই উপকরণেই এত সুন্দরী সাই পল্লবী! কী থাকে ‘সীতা’র রোজের ডায়েটে?

স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, প্রচুর জল আর প্রাকৃতিক উপাদান—এই কয়েকটি সহজ অভ্যাসেই ত্বক ও চুলের যত্ন নেন 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী।

Published on: Jul 31, 2026, 14:01:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাই পল্লবীকে দেখলেই অনেকেই দাবি করে থাকেন ন্যাচারাল বিউটির। খুব কম প্রসাধনী ব্যবহার করেও কীভাবে তিনি এত সুন্দর ত্বক বজায় রাখেন, সেই প্রশ্ন অনেকেরই। অভিনেত্রীর মতে, প্রকৃত সৌন্দর্য আসে শরীরের ভেতর থেকে। তাই দামী প্রসাধনীর চেয়ে তিনি বেশি গুরুত্ব দেন স্বাস্থ্যকর জীবনযাপনে।

রামায়ণে সীতার চরিত্রে দেখা যাবে সুন্দরী সাই পল্লবীকে। (PTI)
রামায়ণে সীতার চরিত্রে দেখা যাবে সুন্দরী সাই পল্লবীকে। (PTI)

স্বাস্থ্যকর খাবারেই ভরসা

এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানিয়েছিলেন, তিনি স্বাস্থ্যকর খাবার খেতেই বেশি পছন্দ করেন। তাঁর প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে ফল, শাকসবজি ও বাদামের মতো পুষ্টিকর খাবার। তাঁর বিশ্বাস, ভালো খাবার শুধু শরীর নয়, ত্বককেও উজ্জ্বল ও সুস্থ রাখে।

ব্যায়াম ও প্রচুর জল পান

‘সীতা’র দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ব্যায়াম। তিনি মনে করেন, নিয়মিত শরীরচর্চা শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনই ত্বকেরও উপকার করে। পাশাপাশি সারাদিন পর্যাপ্ত জল পান করাও তাঁর অভ্যাস। এতে শরীর সতেজ থাকে এবং ত্বকও ভালো থাকে।

রাসায়নিক নয়, প্রাকৃতিক উপাদান

ত্বক ও চুলের যত্নে রাসায়নিকযুক্ত পণ্য এড়িয়ে চলেন সাই পল্লবী। তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কৃত্রিম রাসায়নিকযুক্ত শ্যাম্পু বা সাবান ব্যবহার করেন না। চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। তিনি প্রতি তিন দিনে একবার চুল ধোন এবং অযথা চুলে রংও করেন না।

আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য

সাই পল্লবী বরাবরই নিজের ব্রণ বা ত্বকের ছোটখাটো সমস্যার কথা খোলাখুলিভাবে বলেছেন। তাঁর মতে, নিখুঁত চেহারার চেয়ে আত্মবিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনিও অন্য সাধারণ মেয়েদের মতোই। তাঁরও নিরাপত্তাহীনতা রয়েছে। তবে দর্শক যখন তাঁর প্রথম ছবিকে ভালোবেসেছিলেন, তখনই তিনি বুঝেছিলেন যে একজন অভিনেতার ক্ষেত্রে চেহারার চেয়ে অভিনয় ও চরিত্রই বেশি গুরুত্বপূর্ণ।

'রামায়ণ'-এ সীতার ভূমিকায় সাই পল্লবী

কাজের দিক থেকে সাই পল্লবী এখন তাঁর কেরিয়ারের অন্যতম বড় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক মহাকাব্য 'রামায়ণ'-এ তিনি দেবী সীতার চরিত্রে অভিনয় করছেন। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More