তৃতীয় রবিবারও বক্স অফিসে ঝড়! ১৮ দিনে ৯৪২ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, ভেঙে দিল ৮ ছবির রেকর্ড

বক্স অফিসে থামার নাম নেই রণবীর ও যশ অভিনীত ‘রামায়ণ’-এর। মুক্তির পর থেকেই একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারির এই ছবি। এবার তৃতীয় রবিবারের আয়েও বড়সড় চমক দিল এই পৌরাণিক মহাকাব্য। ১৮ দিনে ছবির মোট আয় পৌঁছে গেল ৯৪২ কোটি টাকায়।

Published on: Nov 23, 2026, 11:44:51 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি নীতেশ তিওয়ারির ‘রামায়ণা’। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশাকেও ছাপিয়ে যাচ্ছে রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি। দেশের পাশাপাশি বিদেশের বাজারেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে এই পৌরাণিক মহাকাব্য। ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার মুক্তির ১৮তম দিনেও বক্স অফিসে দুরন্ত ফল করল ছবিটি।

রামায়ণ বক্স অফিস।
রামায়ণ বক্স অফিস।

১৮ দিনেই ৯৪২ কোটির ব্যবসা

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘রামায়ণা’। প্রথম দিনেই ছবির ঝুলিতে এসেছিল ৬৪.৮৫ কোটি টাকা। এরপর সপ্তাহান্তে ব্যবসার গতি আরও বাড়ে। এবার সামনে এল ছবির তৃতীয় রবিবারের আয়। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৮তম দিনে অর্থাৎ রবিবার ছবিটি ভারতে আনুমানিক ৩৫.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। এর ফলে দেশে ছবির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৪২.৭৫ কোটি টাকা। বক্স অফিসে এই ধারাবাহিক সাফল্য ছবিটির জনপ্রিয়তারই প্রমাণ।

তৃতীয় রবিবারে পিছনে পড়ল একাধিক ব্লকবাস্টার

শুধু মোট আয়ের নিরিখেই নয়, তৃতীয় রবিবারের কালেকশনেও নতুন নজির তৈরি করেছে ‘রামায়ণ’। রিপোর্ট অনুযায়ী, এই দিনের আয়ের নিরিখে একাধিক বড় বাজেটের ছবিকে পিছনে ফেলেছে রণবীর-যশের ছবি। সেই তালিকায় রয়েছে ‘ধুরন্ধর ২’, ‘ছাবা’ এবং ‘জওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিও। সব মিলিয়ে তৃতীয় রবিবারের বক্স অফিস পারফরম্যান্স ছবিটিকে নতুন রেকর্ডের জায়গায় পৌঁছে দিয়েছে।

ধুরন্ধর৪০.৩ কোটি
রামায়ণ৩৫.৬০ কোটি
ধুরন্ধর ২৩০ কোটি
ছাবা২৪.৩ কোটি
স্ত্রী ২২২ কোটি
মহাবতার নরসিমা১৮ কোটি
গদর ২১৬.১ কোটি
জাওয়ান১৩.৯ কোটি
দঙ্গল১৩.৬৮ কোটি
অ্যানিমাল১৩.৫ কোটি

কারা রয়েছেন ‘রামায়ণ’ ছবিতে?

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত, অরুণ গোভিল এবং রাকুল প্রীত সিংকে।

দুই পর্বে তৈরি হয়েছে এই মহাকাব্যিক ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। পাশাপাশি IMAX সংস্করণেও দেখানো হবে ছবিটি। প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব আসার কথা ২০২৭ সালের দীপাবলিতে। উল্লেখ্য, বক্স অফিসের পরিসংখ্যান বিভিন্ন ট্রেড রিপোর্ট ও Sacnilk-এর অনুমাননির্ভর। চূড়ান্ত আয়ের অঙ্কে পরিবর্তন হতে পারে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।