'রামায়ণ'-এর ট্রেলার ফাঁস! ক্ষুব্ধ ভক্তরা, উঠল কড়া পদক্ষেপের দাবি
রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত 'রামায়ণ' ছবির ট্রেলার থেকে নেওয়া বলে দাবি করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন ভক্তরা। নির্মাতাদের বিরুদ্ধে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রণবীর কাপুরের 'রামায়ণ' বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি। এর মধ্যেই ছবিটির ট্রেলার থেকে নেওয়া বলে দাবি করা একটি ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়েছে। ভাইরাল হওয়া ক্লিপে রণবীরকে ভগবান রামের রূপে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে দেখা যায়। একাধিক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর দাবি, সম্প্রতি সিনেমাকন (CinemaCon)-এ প্রদর্শিত ট্রেলারেরই অংশ এটি।

ভিডিও ফাঁস ঘিরে ভক্তদের ক্ষোভ
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনুরাগীরা। তাঁদের অভিযোগ, এত বড় বাজেটের ছবির গুরুত্বপূর্ণ ফুটেজ কীভাবে ফাঁস হল, তার তদন্ত হওয়া উচিত। অনেকেই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে ছবির পরিচালক নীতেশ তিওয়ারি বা নির্মাতা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই কথিত ভিডিও ফাঁস নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সঙ্গে আরেকাংশ আবার ফাঁস হওয়া ভিডিয়োর ভিএফএক্সের মান নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁদের মতে, ছবির ভিজ্যুয়াল এফেক্ট আরও উন্নত হওয়া উচিত ছিল। যদিও তা ঘিরেও নতুন তত্ত্ব ছড়িয়েছে সোশ্যালে।
সম্প্রতি 'রামায়ণ' ছবির নির্মাতারা 'ক্রিয়েটরস ডে'-র আয়োজন করেন। সেই অনুষ্ঠানে একাধিক কনটেন্ট ক্রিয়েটরকে ছবির সেট ঘুরিয়ে দেখানো হয়। পাশাপাশি পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং ছবির তারকা রণবীর কাপুর ও যশের সঙ্গে তাঁদের সাক্ষাৎও করানো হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব পরীক্ষিত। পরে তিনি ইনস্টাগ্রামে সেট থেকে তোলা একাধিক ছবি ও নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
দুর্বল ভিএফএক্স ইচ্ছাকৃত, দাবি ধ্রুবর
ধ্রুবর একটি ভিডিয়োর কমেন্ট সেকশনে এক নেটিজেন 'রামায়ণ'-এর VFX নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে ধ্রুব লেখেন, টিজারে দেখানো ভিএফএক্স তখনও সম্পূর্ণ প্রস্তুত ছিল না। তবে সেটে তিনি যে দৃশ্যগুলি দেখেছেন, তা তাঁর মতে 'অ্যাভাটার'-এর মানের।
তিনি আরও দাবি করেন, ছবির এক ভিএফএক্স শিল্পীর সঙ্গেও তাঁর কথা হয়েছিল। সেই শিল্পী নাকি তাঁকে জানান, নির্মাতাদের কাছে আরও উন্নত সংস্করণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অপেক্ষাকৃত দুর্বল ভিএফএক্স-সহ টিজার প্রকাশ করা হয়েছিল, যাতে তা নিয়ে সমালোচনা ও আলোচনা শুরু হয় এবং ছবিটি বিনামূল্যে প্রচার পায়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


