Jeet-Swastika: ‘চিটিংবাজ ফ্লপ সুপারস্টার’, জিৎকে কটাক্ষ রানার, প্রাক্তন প্রেমিকের পাশে দাঁড়িয়ে কী বললেন স্বস্তিকা?

Jeet-Swastika: প্রযোজক রানা সরকার যখন সুপারস্টার জিৎকে ‘চিটিংবাজ’ এবং ‘ফ্লপ’ বলে তীব্র আক্রমণ করলেন, তখন চুপ থাকলেন না স্বস্তিকা। কী বললেন নায়কের প্রাক্তন প্রেমিকা? 

Published on: Apr 20, 2026, 09:01:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jeet-Swastika: টলিপাড়ার সমীকরণ বদলাতে সময় লাগে না। কিন্তু জিতের প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের শ্রদ্ধা যে আজও অটুট, তা স্পষ্ট হয়ে গেল এক ভাইরাল ভিডিওতে। সম্প্রতি প্রযোজক রানা সরকার জিৎকে সোশ্য়াল মিডিয়ায় ‘চিটিংবাজ ফ্লপ সুপারস্টার’ বলে কটাক্ষ করেন। রানার দাবি ছিল, জিৎ বক্স অফিসে শেষ কয়েক বছরে চূড়ান্ত ব্যর্থ এবং তাঁর ব্যবসায়িক সততা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই চরম অপমানের মুখে জিতের হয়ে ব্যাট ধরলেন তাঁর এক সময়ের পর্দার ও বাস্তবের প্রিয় মানুষ স্বস্তিকা।

‘চিটিংবাজ ফ্লপ সুপারস্টার’, জিৎকে কটাক্ষ রানার, প্রাক্তন প্রেমিকের পাশে দাঁড়িয়ে কী বললেন স্বস্তিকা?
‘চিটিংবাজ ফ্লপ সুপারস্টার’, জিৎকে কটাক্ষ রানার, প্রাক্তন প্রেমিকের পাশে দাঁড়িয়ে কী বললেন স্বস্তিকা?

স্বস্তিকার সপাট জবাব

ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্বস্তিকাকে বেশ উত্তেজিত এবং স্পষ্টবক্তা হিসেবেই পাওয়া গিয়েছে। রানা সরকারের মন্তব্যের পাল্টা দিয়ে স্বস্তিকা বলেন— আমি ওঁনার পোস্ট দেখি না, পড়ি না। আমার মনে হয়, আমাদের বাড়ির (ইন্ডাস্ট্রি) বাসনমাজা, কাপড় কাচা সবটাই সামনে হচ্ছে। সবটাই সমাজমাধ্যমে হচ্ছে। যার সাথে যা মনোমালিন্য সবটাই সোশ্যাল মিডিয়ায়।…. আর কেউ ভাবছে না, কদিন পর হয়ত এই লোকগুলোর সঙ্গে কাজ করতে হবে। যারা বলছে তারাও তো ধোওয়া তুলসীপাতা নয়। তারাও তো লোককে কাজ করিয়ে পয়সা দেয় না। আমি লোককে কাজ করিয়ে পয়সা দিচ্ছি না, আবার আমি লোককে নিয়ে বলছি।'

সব শেষে স্বস্তিকা বলেন, ‘আমি নিজেরটা নিয়েই থাকতে চাই। যা চলছে, সেই ননসেন্স থেকে আমি নিজেকে দূরেই রাখতে চাই’।

পুরনো সমীকরণ বনাম আজকের বন্ধুত্ব

এক সময় জিৎ ও স্বস্তিকার প্রেম নিয়ে টলিপাড়ায় প্রচুর চর্চা হতো। সম্পর্কের ইতি ঘটলেও তাঁদের পারস্পরিক শ্রদ্ধা কখনো কমেনি। বিশেষ করে যখন জিতের মতো একজন শান্ত স্বভাবের অভিনেতাকে প্রকাশ্যে অপমান করা হয়, তখন স্বস্তিকার এই এগিয়ে আসা অনেককেই নস্টালজিক করে দিয়েছে।

বছর খানেক আগেই জিতের সঙ্গে সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন স্বস্তিকা। জানিয়েছিলেন, মায়ের বয়ফ্রেন্ড হিসাবে জিৎকে দারুণ পছন্দ করত মেয়ে অন্বেষা। স্বস্তিকা বরাবরই ঠোঁটকাটা ব্য়ক্তিত্ব হিসাবেই পরিচিত। তবে ‘বিবি পায়রা’ নায়িকা একটু সামলে জবাব দিলেন জিৎকে নিয়ে।

জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে বেশকিছু জটিলতা তৈরি হয়েছে। এর মাঝেই অভিনেতাকে নিয়ে সমাজমাধ্য়মে কুৎসা জারি। অন্দরের খবর, দেবের সঙ্গে হাত মিলিয়ে বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে আসছে জিতের ছবির প্রযোজকরা। সেই ছবির উপর অধিক ফোকাস হওয়ায় মনোক্ষুন্ন হন জিৎ। হালে প্রযোজনা সংস্থার আসন্ন ছবির তালিকায় জিৎ-এর ছবির উল্লেখ পর্যন্ত করা হয়নি।

ওদিকে রানার দাবি, জিৎ নাকি নিজের ছবির কর্পোরেট বুকিং দাবি করেছেন প্রযোজকদের কাছে। গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি জিৎ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More