তৃতীয় দিনেই বক্স অফিসে ঝড় তুলল রণবীরের ‘রামায়ণ’, পৌঁছল ২০০ কোটির দোরগোড়ায়! কালীপুজোর আগের রাতে ছবির আয় কত হল?

মুক্তির প্রথম দু’দিনেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল রণবীর কাপুরের ‘রামায়ণ’। তবে তৃতীয় দিনে আরও বড় চমক দিল নীতেশ তিওয়ারির এই ছবি। শনিবারের কালেকশনে নিজেরই আগের দু’দিনের রেকর্ড ভেঙে দিল এই মহাকাব্যিক ছবি। তিন দিনে ভারতে কত কোটি টাকা আয় করল ‘রামায়ণ’?

Published on: Nov 8, 2026, 08:59:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি রণবীর কাপুরের ‘রামায়ণ’। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই মেগা বাজেটের ছবি।

রামায়ণ বক্স অফিস। (HT_PRINT)
রামায়ণ বক্স অফিস। (HT_PRINT)

প্রথম দু’দিনের দুর্দান্ত ব্যবসার পর শনিবার, অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে আরও বড় অঙ্কের আয় করেছে ‘রামায়ণ’। শুধু তাই নয়, নিজের প্রথম দু’দিনের কালেকশনকেও ছাপিয়ে গিয়েছে ছবিটি।

তৃতীয় দিনে কত আয় করল ‘রামায়ণ’?

মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬৪.৮৫ কোটি টাকা আয় করেছিল রণবীরের ‘রামায়ণ’। দ্বিতীয় দিনে সেই অঙ্ক কিছুটা কমে দাঁড়ায় ৪৮.০৫ কোটি টাকায়। তবে তৃতীয় দিনে ফের দুরন্ত প্রত্যাবর্তন ছবির। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার ছবিটির আয় ৬৯.৮০ কোটি টাকা। ফলে তিন দিনে ভারতে ছবির মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১৮২.৭০ কোটি টাকা।

প্রথম দিন৬৪.৮৫ কোটি টাকা
দ্বিতীয় দিন৪৮.০৫ কোটি টাকা
ততীয় দিন৬৯.৮০ কোটি টাকা
মোট কালেকশন১৮২.৭০ কোটি টাকা

কোন কোন চরিত্রে রয়েছেন কারা?

ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। অন্যদিকে, রাবণের চরিত্রে যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে দেখা গিয়েছে রবি দুবেকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত, অরুণ গোভিল এবং রকুল প্রীত সিং।

দুই পর্বে তৈরি হয়েছে এই মহাকাব্যিক ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’। পাশাপাশি IMAX ফরম্যাটেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More