চুরমার আদিপুরুষের রেকর্ড! দীপাবলির দিন রণবীরের ধামাকা, ৪ দিনেই ২৫০ কোটির দরজায় রামায়ণ

দর্শখদের প্রশংসা সত্ত্বেও শুরুটা খানিক ধীরগতিতে করেছিলেন রণবীর-যশ। দিওয়ালির দিনে চমক টিম রামায়ণের। ৪দিনে মোট আয় কত?

Published on: Nov 9, 2026, 10:01:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রেক্ষাগৃহে ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana)-এর দাপট জারি! প্রথম দুদিন ধীরগতির সূচনার পর দীপাবলির দিন বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে নিতেশ তিওয়ারি পরিচালিত এই প্রজেক্ট। মুক্তির প্রথম ৪ দিনের মধ্যেই ভারতের বাজারে ২০০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলে নতুন ইতিহাস তৈরি করেছে ছবিটি।

হার আদিপুরুষের, দীপাবলির দিন রণবীরের ধামাকা, ৪ দিনেই ২৫০ কোটির দরজায় রামায়ণ
হার আদিপুরুষের, দীপাবলির দিন রণবীরের ধামাকা, ৪ দিনেই ২৫০ কোটির দরজায় রামায়ণ

দীপাবলির শুভ দিনে এই রণবীর কাপুর-সাই পল্লবী স্টারার ছবিটির একক দিনের কালেকশন যেমন সব রেকর্ড ভেঙে দিয়েছে, তেমনই ৪ দিনের মোট সংগ্রেহে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ এবং সলমন খানের ‘টাইগার ৩’-এর অল-টাইম দীপাবলি রেকর্ডকেও চুরমার করে দিয়েছে।

প্রথম ৪ দিনের বক্স অফিস রিপোর্ট:

প্রথম দিন (বৃহস্পতিবার): ভারতে নেট ৬৪.৮৫ কোটি টাকা দিয়ে মেগা সূচনা হয় রণবীরের ছবির।

দ্বিতীয় দিন (শুক্রবার): কর্মদিবসের প্রভাবে কিছুটা পতন হয়ে আয় নেমে আসে ৪৮ কোটি টাকায়।

তৃতীয় দিন (শনিবার): উইকএন্ডের প্রথম দিনেই একলাফে কালেকশন বেড়ে হয় প্রায় ৭০ কোটি টাকা (৩ দিনে মোট ১৮৩ কোটি)।

চতুর্থ দিন (রবিবার - দীপাবলি): উৎসবের দিনে একাধিক জায়গায় নাইট শো কম থাকা সত্ত্বেও রবিবার ছবিটি ভারতে ৫৬.১৫ কোটি টাকা নেট ব্যবসা করেছে।

মোট ৪ দিনের সংগ্রহ: ৪ দিনে ভারতে 'রামায়ণ'-এর মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি টাকা।

‘টাইগার ৩’ ও ‘আদিপুরুষ’-এর রেকর্ড ভঙ্গ:

দীপাবলির দিনের সেরা কালেকশন: ২০২৩ সালের দীপাবলির দিনে সলমন খানের ‘টাইগার ৩’ আয় করেছিল ৪৪.৫০ কোটি টাকা। রোববার রাত ৯টার মধ্যেই সেই রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে দীপাবলির দিনে সর্বোচ্চ আয়ের তকমা ছিনিয়ে নিয়েছে ‘রামায়ণ’।

আদিপুরুষকে হারিয়ে শেষ হাসি: মুক্তির প্রথম দিনে আদিপুরুষের (৮৬.৭৫ কোটি) চেয়ে পিছিয়ে থাকলেও, ৪ দিনের নিট কালেকশনে প্রভাস অভিনীত সেই ছবিকে (আদিপুরুষের ৪ দিনের আয় ছিল ২৩৭ কোটি) টেক্কা দিয়ে এগিয়ে গেল রণবীরের ‘রামায়ণ’।

দক্ষিণী বাজারের হালচাল ও ছবির পরের খণ্ড:

হিন্দি ভার্সনে ছবিটির রেকর্ড পারফর্ম্যান্স বজায় থাকলেও দক্ষিণী ভাষায় গতি এখনও কিছুটা উদ্বেগের। রাবণ হিসেবে যশ থাকা সত্ত্বেও কন্নড় সংস্করণে প্রথম দিনের ৭.৫০ কোটির পর আর বড় উত্থান দেখা যায়নি। তেলেগু ভার্সনে ভালো সাড়া মিললেও তামিল ও মালেয়ালম ভাষার কালেকশন মোটামুটি মানের।

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, DNEG এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। দুটি পর্বে বিভক্ত এই প্রজেক্টের প্রথম পর্ব মুক্তির পরই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, এবং এর দ্বিতীয় পর্বটি ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More