Ramayana Day 5 BO: ভারতীয় ছবির ইতিহাসে এই প্রথম, ধুরন্ধর ২-কেও ছাপিয়ে সোমে ১০৭ কোটির ব্যবসা রামায়ণের! ৫ দিনে মোট আয় কত?
রামায়ণ তার সেরা একক দিনের রেকর্ড নিবন্ধন করতে এবং ধুরন্ধর 2 এর সর্বকালের বলিউড রেকর্ডকে চ্যালেঞ্জ করার পথে রয়েছে।
দীপাবলির উৎসব পর্ব শেষ হতেই বক্স অফিসে অবিশ্বাস্য ও নজিরবিহীন গতিতে ছুটতে শুরু করেছে নিতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির প্রথম উইকএন্ডে সাশ্রয়ী কিন্তু স্থিতিশীল ব্যবসা করার পর, প্রথম সোমবারে ইতিহাস গড়ল এই ছবি। গোবর্ধন পূজা ও ভাইফোঁটার ছুটিকে কাজে লাগিয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের বৃহত্তম সোমবার উপহার দিল ‘রামায়ণ’।

এক দিনেই দেশে ১০৭.৫০ কোটি টাকার কালেকশন তুলে নিল এই ছবি। যার জেরে ৫ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩৪৬ কোটি টাকায়।
ধূলিসাৎ ‘টাইগার ৩’ ও ‘ধুরন্ধর ২’-এর ঐতিহাসিক রেকর্ড:
প্রথম সোমবারে ১০৭.৫০ কোটি টাকা আয় করে এক লহমায় পুরোনো সব রেকর্ড চুরমার করে দিয়েছে ‘রামায়ণ’। চলতি বছরের রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ সিনেমার ১ম সোমবারের ৬০ কোটি টাকার রেকর্ড নিমেষেই ছাড়িয়ে গেছে ছবিটি।
২০২৩ সালের দীপাবলির দিনে সালমান খানের ‘টাইগার ৩’ ৫৮ কোটি টাকা আয় করে ছুটির দিনের সেরা সোমবরের রেকর্ড তৈরি করেছিল। সেই পরিসংখ্যানকেও অনেকটা পেছনে ফেলে দিল 'রামায়ণ'।
বুকমাইশো-তে টিকিটের ঝোড়ো গতি ও অগ্রিম বুকিং:
অ্যাডভান্স বুকিংয়েই স্পষ্ট ছিল সোমবারের মহাধামাকার চিত্র। কেবল সোমবারের প্রি-সেলেই বিক্রি হয়ে গিয়েছিল ১৪ লাখেরও বেশি টিকিট, যার দরুন শুরুতেই ৫০ কোটি টাকার বেশি গ্রস অঙ্ক পকেটে পুরেছিল ছবিটি।
অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘BookMyShow’-তে সোমবারে দুপুর নাগাদ প্রতি ঘণ্টায় ১.৩৭ লাখ টিকিট বিক্রি হওয়ার নতুন নজির তৈরি হয়, যা করোনা-পরবর্তী সময়ে সর্বোচ্চ। এর আগে কেবল ‘ধুরন্ধর ২’ (১.০৮ লাখ) এবং ‘পুষ্পা ২’ (১.০৭ লাখ) ঘণ্টায় ১ লাখ টিকিট বিক্রির গণ্ডি ছুঁতে পেরেছিল।
ওপেনিং থেকে ৩৪৬ কোটির পথচলা:
গত ৫ই নভেম্বর মুক্তির দিনে ছবিটির নেট আয় ছিল ৬৪.৮৫ কোটি টাকা। প্রথম উইকএন্ড শেষে তা দাঁড়ায় ২৩৯ কোটি টাকায় (যার মধ্যে শনিবার সর্বোচ্চ ৬৯.৮০ কোটি তুলেছিল)।
তবে সোমবারে ১০৭.৫০ কোটি টাকা যুক্ত হওয়ায় ঘরোয়া বক্স অফিসে ছবিটি এখন ৩৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। হিন্দি সংস্করণে দারুণ ব্যবসা করলেও, দক্ষিণী তারকা যশ রাবণ চরিত্রে অভিনয় করা সত্ত্বেও কন্নড় সংস্করণে এখনও আশানুরূপ ঝড় ওঠেনি— এটিই ছবির একমাত্র কিছুটা চিন্তার দিক।
নমিত মালহোত্রা (Prime Focus Studios), DNEG এবং যশের Monster Mind Creations-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। জানা গেছে, ছবিটির দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘রামায়ণ: পার্ট ২’ প্রেক্ষাগৃহে আসবে ২০২৮ সালের দীপাবলিতে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


