মুক্তির দ্বিতীয় সপ্তাহেও কমেনি দাপট, বুধবারেও রামায়ণ-এর মোটা অঙ্কের আয়, ১৪ দিনেই বক্স অফিস সংগ্রহ কত হল?

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। ১৪তম দিনে কত কোটি টাকার ব্যবসা করল নীতেশ তিওয়ারির এই ছবি? এবার কি পিছনে পড়ল ‘ধুরন্ধর’-এর রেকর্ডও?

Published on: Nov 19, 2026, 09:38:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Ramayana Box Office Collection Day 14: মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশের এই ছবি শুধু ভারতেই নয়, বিদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই বিগ বাজেটের ছবি। প্রথম দিন থেকেই বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ‘রামায়ণ’। অগ্রিম বুকিং থেকে শুরু করে প্রথম দিনের আয়, সব ক্ষেত্রেই নজরকাড়া ফল করেছে ছবিটি। এবার প্রকাশ্যে এল মুক্তির ১৪তম দিনের আয়ের হিসাব।

রামায়ণ। (imdb)
রামায়ণ। (imdb)

বুধবার দুর্দান্ত আয় করেছে 'রামায়ণ'

মুক্তির পর থেকেই সমালোচক এবং ভক্তদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'। ওপেনিং ডে-তে রণবীর কাপুরের 'রামায়ণ' ৬৪.৮৫ কোটি টাকার বাম্পার আয় করেছিল। এবার ছবিটির বুধবারের আয়ের পরিসংখ্যান সামনে এসেছে। স্যাকনিল্ক (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, 'রামায়ণ' ১৪তম দিনে ২৩.২০ কোটি টাকা আয় করেছে। এর ফলে ভারতে 'রামায়ণ'-এর এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৮৪৪.৪০ কোটি টাকা।

'ধুরন্ধর'-এর লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলল?

'রামায়ণ' আরও একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। রণবীর কাপুরের 'রামায়ণ' ছবিটি রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেছে। ১৪তম দিনের আয়ের সঙ্গে সঙ্গে 'রামায়ণ' অবশেষে রণবীর সিংকেও পিছনে ফেলে দিয়েছে ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি 'ধুরন্ধর' ৮৪০.২০ কোটি টাকা (নেট) আয় করেছিল, যা 'রামায়ণ' অতিক্রম করে গিয়েছে। তবে এটি এখনো 'পুষ্পা ২' এবং 'ধুরন্ধর ২'-এর পেছনে রয়েছে।

কারা রয়েছেন ‘রামায়ণ’-এ?

নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই মহাকাব্যিক ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত, অরুণ গোভিল ও রাকুল প্রীত সিং। দুই পর্বে তৈরি হচ্ছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More