হলে মুক্তির পরপরই OTT-তে রণবীরের রামায়ণ, লাগবে আলাদা টাকা! কোন প্ল্য়াটফর্মে দেখবেন?
আগামী ৫ই নভেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত রামায়ণ।
নামিত মালহোত্রার মেগা প্রজেক্ট ও নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইস অব দ্য লিজেন্ড’ (Ramayana: Rise of the Legend) প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি। অপেক্ষা আর দিন কয়েকের। কিন্তু যাঁরা হলে গিয়ে এই মহাকাব্যিক ড্রামা পর্দায় দেখতে পারবেন না, তাঁদের জন্য় বসার ঘরেই হাজির হবেন রণবীর কাপুর-সাই পল্লবীরা। তবে সাধারণ ওটিটি সাবস্ক্রিপশনে ফ্রিতে নয়, বরং ‘পে-পার-ভিউ’ (Pay-per-view) বা অন-ডিমান্ড পারচেজ মডেলে আলাদা টাকা দিয়ে কিনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা। প্রাইম ফোকাস স্টুডিওস ও জিওহটস্টার (JioHotstar)-এর ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নীতা আম্বানি ও নামিত মালহোত্রার বার্তা:
জিওস্টার-এর চেয়ারম্যান নীতা এম আম্বানি এই উদ্যোগ নিয়ে বলেন—'রামায়ণ আমাদের সভ্যতার অন্যতম অমূল্য সম্পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জীবনবোধ ও কল্পনাকে অনুপ্রাণিত করেছে। ভারত যখন গল্প বলার এক নতুন যুগে প্রবেশ করছে, তখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এটি এক দুর্দান্ত সুযোগ। জিওহটস্টারে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সেরা গল্পগুলো প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া। এই মহাকাব্যিক সিনেমাটিক সৃষ্টিকে দেশের প্রতিটি পরিবারের কাছে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে এর চিরন্তন মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের।'
৪০০০ কোটির ছবির প্রযোজক নামিত মালহোত্রা বলেন—'আমি বিশ্বাস করি রামায়ণ সিনেমা হলের সবচেয়ে বড় পর্দায় অর্থাৎ IMAX 3D-তেই দেখার মতো একটি অভিজ্ঞতা। কিন্তু আমাদের দেশের সিনেমা অবকাঠামো সব মানুষের কাছে পৌঁছাতে পারে না। রামায়ণ প্রতিটি ভারতীয়র, তাই আমাদের লক্ষ্যও তেমনই বড় হওয়া উচিত। জিওহটস্টারের সাথে হাত মিলিয়ে সিনেমা হল প্রদর্শনী শেষে ছবিটি মানুষের হাত ও বসার ঘরে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।'
ছবি মুক্তি ও নির্মাণশৈলী:
২০২৬ সালের ৫ই নভেম্বর দীপাবলির পুণ্য তিথিতে বিশ্বজুড়ে আইম্যাক্স থ্রিডি (IMAX 3D)-সহ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই দুই পর্বের লাইভ-অ্যাকশন সিরিজটির প্রথম পর্ব। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ছবির দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।
অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার (Hans Zimmer) এবং এ. আর. রহমান (A. R. Rahman) যৌথভাবে সুর করছেন। ৮ বার একাডেমি পুরস্কার বিজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিও DNEG, প্রাইম ফোকাস স্টুডিওস এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে এটি প্রযোজনা করছে।
ছবিতে শ্রী রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় দেখা মিলবে সাই পল্লবীর। রাবণের ভূমিকায় থাকছেন যশ। হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। এছাড়াও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে-কে অভিনয় করতে দেখা যাবে।
অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রিকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর এবং কাজল আগরওয়াল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


