Ranbir Kapoor: শুভ শক্তির বিনাশ নিশ্চিত! কলকাতার মাটিতে মুখ ফস্কে এ কী বললেন ‘রাম’ রণবীর! ভাইরাল ভিডিয়ো

পর্দার রাম আচমকাই হাসির খোরাক। অশুভ শক্তির বিনাশের বদলে শুভ শক্তির বিনাশের কথা বলতেই খিল্লি রণবীর কাপুরকে নিয়ে। 

Published on: Oct 22, 2026, 23:21:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আসন্ন মেগা বাজেটের ছবি ‘রামায়ণ’-এর প্রচার উপলক্ষে ২০ অক্টোবর বিজয়া দশমীর দিনে কলকাতায় হাজির হয়েছিলেন ছবির অন্যতম মুখ্য তারকা রণবীর কাপুর ও সুপারস্টার যশ। সল্টলেকের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে বিপত্তি ঘটান রণবীর। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের কথা বলতে গিয়ে মুখে ভুল শব্দ উচ্চারণ করায় সেই ভিডিয়োর ক্লিপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

সততার বিনাশ নিশ্চিত! কলকাতার মাটিতে মুখ ফস্কে এ কী বললেন ‘রাম’ রণবীর! (PTI)
সততার বিনাশ নিশ্চিত! কলকাতার মাটিতে মুখ ফস্কে এ কী বললেন ‘রাম’ রণবীর! (PTI)

রণবীর কাপুরের অসাবধানী মন্তব্য ও ট্রোলিং:

হিন্দি ভাষায় বক্তব্য রাখা শুরু করে রণবীর ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন এবং কলকাতার পবিত্র মাটিতে বিজয়া দশমী উদযাপনের সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রী ও দর্শকদের ধন্যবাদ জানান। অসুরের ওপর দেবতার বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলে বসেন, ‘দশমী আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সততা ও ভালোমানুষিই বিনাশ বা ধ্বংস হয়ে যায়’।

মূলত তিনি বলতে চেয়েছিলেন যে অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয়। কিন্তু ভুলবশত ‘সততার বিনাশ ঘটে’ বলায় মঞ্চে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে অস্বস্তিকর দৃষ্টিতে তাকান এবং হাততালি দেন। পরে রণবীর বিষয় সামলে সকলকে সৎ পথে চলার বার্তা দিলেও ততক্ষণে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়।

পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’ করমুক্ত (Tax-Free) ঘোষণা:

বিজয়া দশমীর এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’ ছবিটিকে সম্পূর্ণ করমুক্ত (Tax-Free) করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই (ANI)-কে তিনি জানান, ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতোই রামায়ণ ছবিটিকেও এ রাজ্যে করমুক্ত করা হয়েছে। আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতের গল্প নিয়েও বহু ছবি তৈরি হবে’।

‘রামায়ণ’ ছবি সংক্রান্ত তথ্য:

নিতেশ তিওয়ারির পরিচালনায় এবং নামিত মালহোত্রা ও যশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি দুই পর্বে মুক্তি পাবে। ২০২৬ সালের ৫ই নভেম্বর দীপাবলিতে প্রথম পর্ব বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। দ্বিতীয় পর্বটি আসবে ২০২৭ সালে। রণবীর কাপুর (শ্রী রাম), সাই পল্লবী (সীতা), যশ (রাবণ), সানি দেওল (হনুমান), রবি দুবে (লক্ষ্মণ), লারা দত্ত (কৈকেয়ী), রিকুল প্রীত সিং (সূর্পনখা) এবং কাজল আগরওয়াল (মন্দোদরী)।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More