Ranbir Kapoor: ‘ছবি চাই তো?' আঙুল উঁচিয়ে তেড়ে এলেন রণবীর! আলিয়ার সামনেই মেজাজ হারালেন নায়ক
রণবীর কাপুর সাধারণত শান্ত স্বভাবের হলেও, যখন ব্যক্তিগত পরিসরে কেউ হস্তক্ষেপ করে—তখন তিনি মেজাজ ধরে রাখতে পারেন না। মুম্বইয়ের রাস্তায় ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন এই তারকা দম্পতি। পাপারাৎজিদের অতি-উত্সাহে রীতিমতো মেজাজ হারালেন রণবীর।
মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি স্টুডিওর বাইরে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। রণবীরের মা ও দিদির নতুন ছবি ‘দাদি কি শাদি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন এই পাওয়ার কাপল। কিন্তু গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীরা তাঁদের এতটাই ঘিরে ধরেন যে রণবীর মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে ফেলেন।

কী ঘটেছিল সেই রাতে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর এবং আলিয়া গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁদের মুখের সামনে ক্যামেরা নিয়ে হুড়োহুড়ি শুরু করেন পাপারাৎজিরা। রণবীর প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ভিড় না কমায় তিনি বিরক্ত হয়ে বলেন, “আপ লোগো কো ফটো চাহিয়ে... চলো!” (আপনাদের ছবি চাই তো... চলুন!)। এরপর তিনি ভিড় সরিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে পোজ দেওয়ার অনুরোধ জানান যাতে সবাই শান্তিতে ছবি তুলতে পারেন। রণবীরের কড়া মেজাজ দেখে পরে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, “পিছে হট, পিছে!”
পোশাকে নজরকাড়া দম্পতি:
এদিন রণবীরকে দেখা গিয়েছে একটি টিল (Teal) রঙের পোলো শার্ট এবং হালকা বেজ ট্রাউজারে। অন্যদিকে, আলিয়া সেজেছিলেন অল-ব্ল্যাক লুকে—কালো শার্ট আর চওড়া প্যান্টে তাঁকে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল।
রণবীরের পাশে নেটপাড়া:
ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা রণবীরের পাশে দাঁড়িয়েছেন। নেটিজেনদের একাংশের প্রশ্ন, কেন সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরকে এভাবে নষ্ট করা হয়? একজন মন্তব্য করেছেন, “ক্যামেরা আছে বলেই কারও মুখের ওপর ক্যামেরা ধরা ঠিক নয়। পাপারাৎজিদের উচিত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা।”
আসন্ন প্রজেক্টে ব্যস্ত এই জুটি:
ব্যক্তিগত জীবনের এই খণ্ডচিত্রের মাঝেই কেরিয়ারেও এখন চূড়ান্ত ব্যস্ততা রণবীর-আলিয়ার।
রণবীর কাপুর: নীতেশ তিওয়ারির বিগ-বাজেট ছবি ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রায় ৪,০০০ কোটি টাকার এই ছবির প্রথম ভাগ ২০২৬-এর দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা।
আলিয়া ভাট: সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিটি ২০২৭-এর ২১ জানুয়ারি মুক্তির অপেক্ষায়। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে স্পাই থ্রিলার ‘আলফা’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


