প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাতৃহারা হলেন রানি, শোকস্তব্ধ বলিউড
মাতৃহারা হলেন রানি মুখোপাধ্যায়। প্রয়াত অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পরিবারের তরফ থেকে এই খবর জানানো হয়েছে সকলকে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৫ বছর।
মাতৃহারা হলেন রানি মুখোপাধ্যায়। প্রয়াত অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পরিবারের তরফ থেকে এই খবর জানানো হয়েছে সকলকে। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৫ বছর।
প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাতৃহারা হলেন রানি
প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয় এবং এই খবরটি নিশ্চিত করা হয়। যদিও অভিনেত্রীর মা ঠিক কোন কারণে মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি।
মাতৃহারা হলেন রানি, শোকস্তব্ধ বলিউড
প্রযোজনা সংস্থার থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে লেখা, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময় আপনাদের সকলের ভালোবাসা প্রার্থনা এবং সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবারের তরফ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে শোকাহত পরিবার।’
প্রসঙ্গত, কৃষ্ণা মুখোপাধ্যায় একজন প্লেব্যাক গায়িকা ছিলেন, যিনি ১৯৮২ সালের 'তিসরি আঁখ' ছবির 'ইদ কে দিন গলে মিল লে রাজা' গানে কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনিই পরবর্তীকালে রানীকে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে আসতে উৎসাহিত করেছিলেন।
Home/Entertainment/প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাতৃহারা হলেন রানি, শোকস্তব্ধ বলিউড