Amitava Das Son: রানি রাসমণির ‘রাঘবেন্দ্র’ এখন বাস্তব জীবনের সুপার-ড্যাড! নববর্ষে ছেলের মুখ দেখালেন অমিতাভ-সায়ন্তনী
Amitava Das Son: টলিউডে খুশির হাওয়া! ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা অমিতাভ দাস এবার বাস্তব জীবনেও এক বড় দায়িত্ব পেলেন। গত মার্চ মাসের মাঝামাঝি বাবা হয়েছেন তিনি। স্ত্রী সায়ন্তনী নাথ এবং তাঁদের নবজাতক পুত্রসন্তানের সঙ্গে প্রথমবার ছবি শেয়ার করে ভক্তদের নববর্ষের উপহার দিলেন অভিনেতা।
Amitava Das Son: মার্চের বসন্তে তাঁদের ঘরে এসেছিল নতুন অতিথি। কিন্তু এতদিন তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা অমিতাভ দাস ও তাঁর স্ত্রী সায়ন্তনী নাথ। পয়লা বৈশাখের পুণ্যলগ্নে আর গোপন রাখলেন না। সায়ন্তনী, যিনি পেশায় বোটানির প্রফেসর এবং অমিতাভ— দু’জনে মিলে তাঁদের একরত্তি ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন।

নববর্ষের সাজ
বাংলা নতুন বছরে পুঁচকের দেখা মিলল গোলাপি রঙা পাঞ্জাবি আর সাদা ধুতিতে। ছেলের সঙ্গে রঙ মিলিয়েই সেজেছেন বাবা-মা। একমাথা চুল, বাবা-মা'র দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে রয়েছে খুদে। এখনও ছেলের নাম প্রকাশ করেননি অমিতাভ। ছেলেকে সামলাতে রাত জাগতে হচ্ছে, শরীরে ক্লান্তি কিন্তু মনে অদ্ভূত প্রশান্তি।
দুই থেকে তিন হওয়ার গল্প
সুখবর শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা দু’জন থেকে এখন তিন জন হলাম! শুরুটা ছিল মনে রাখার মতো এক যাত্রা।’ অমিতাভর ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে ফুটে উঠেছে তাঁদের মাতৃত্ব ও পিতৃত্বের অমলিন হাসি। তিনি আরও যোগ করেন, 'ক্ষুদ্র হাত, বড় স্বপ্ন এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের রাজপুত্র এসেছে। ঈশ্বরের অশেষ কৃপা।' ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সায়ন্তনী ও অমিতাভ গভীর মমতায় আগলে রেখেছেন তাঁদের খুদে সদস্যকে।
সায়ন্তনী ও অমিতাভর কেমিস্ট্রি
পেশায় গ্ল্যামার দুনিয়ার মানুষ অমিতাভ হলেও, সায়ন্তনী কিন্তু একেবারেই ভিন্ন জগতের। বোটানি নিয়ে তাঁর পড়াশোনা ও অধ্যাপনা। তবে অমিতাভর কাজের ক্ষেত্রে সায়ন্তনী সব সময়ই বড় সাপোর্ট সিস্টেম। গর্ভাবস্থার সেই বিশেষ মুহূর্তগুলো থেকে শুরু করে আজ কোলে সন্তান নিয়ে পোজ দেওয়া— এই দম্পতির রসায়ন মুগ্ধ করেছে নেটিজেনদের।
শুভেচ্ছার বন্যা
নববর্ষের সকালে অমিতাভর এই পোস্ট আসার পর থেকেই টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘রানি রাসমণির রাঘবেন্দ্রর জীবনে এবার আসল ‘সুখচর’ এল!’ অনেকে আবার খুদে সদস্যের সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদও করেছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


