'বাণী আবার ফিরবে', ভারাক্রান্ত মনে শেষ দিনের শুটিং সারলেন রনিতা
এবারের মত যাত্রা শেষ রনিতা দাসের। ও মন দরদিয়া ধারাবাহিকে বাণী চরিত্রে আর দেখতে পাওয়া যাবে না অভিনেত্রীকে। নতুন ধারাবাহিকের আগমনে এবার বিদায় নিতে হচ্ছে ও মন দরদিয়া ধারাবাহিককে। খুব স্বাভাবিকভাবেই শেষ দিনের শুটিংয়ে সকলেই হয়ে পড়েছিলেন ভারাক্রান্ত।
এবারের মতো যাত্রা শেষ রনিতা দাসের। ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকে বাণী চরিত্রে আর দেখতে পাওয়া যাবে না অভিনেত্রীকে। নতুন ধারাবাহিকের আগমনে এবার বিদায় নিতে হচ্ছে ও মন দরদিয়া ধারাবাহিককে। খুব স্বাভাবিকভাবেই শেষ দিনের শুটিংয়ে সকলেই হয়ে পড়েছিলেন ভারাক্রান্ত।
ভারাক্রান্ত মনে শেষ দিনের শুটিং সারলেন রনিতা
ধারাবাহিকের শেষ দিনের শুটিং এর বেশ কিছু মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেত্রী। যেখানে কখনও সকলের সঙ্গে হাসতে দেখা গেল তাঁকে, কখনও আবার চোখের জলে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখতে পাওয়া গেল। রনিতার অনস্ক্রিন মেয়ে যেন মাকে ছাড়তেই চাইছে না। মেকআপ রুমেও চলল কষ্ট ভাগ করে নেওয়ার মুহূর্ত।
সেই সমস্ত স্পেশাল মুহূর্তের ভিডিও শেয়ার করে রনিতা ক্যাপশনে লেখেন, ‘প্রতিদিন ১৪ ঘন্টা, অক্লান্ত পরিশ্রম, শেষ মুহূর্তের ভয়েস ওভার, আর অনেকগুলো মানুষ মিলে মন দরদিয়ায় ঢেউ তুলেছিলাম এতদিন। আজ একদম শেষ পর্বে দাঁড়িয়ে কথা দিলাম, বাণী আবার ফিরবে, অন্য কোন নামে, অন্য কোন গল্প, অন্য কোন পরিবার নিয়ে।’
এই ধারাবাহিকে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছিলেন রনিতা। এমন একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন যার স্বামী তাকে অকথ্য অত্যাচার করে। পরে সে তার ভালোবাসাকে খুঁজে পায় এবং নতুন করে সংসার তৈরি করে। কিন্তু এই সংসারে যাত্রা এতটাও সহজ ছিল না। প্রতিমুহূর্তে বাণীকে লড়াই করতে হয়েছে সকলের সঙ্গে। তবে এবার তার লড়াইয়ের পালা শেষ। এবার নতুন চরিত্রের জন্য অপেক্ষার পালা।
Home/Entertainment/'বাণী আবার ফিরবে', ভারাক্রান্ত মনে শেষ দিনের শুটিং সারলেন রনিতা